খুলনা, বাংলাদেশ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় আবারও ছিনতাইয়ের হানা! মোটরসাইকেল আরোহীকে কুপিয়ে বাইক-মোবাইল ছিনতাই
  কেশবপুরে খাদ্য সংকটে বিরল প্রজাতির কালোমুখো হনুমান
  কেশবপুরের বিভিন্ন ইউনিয়নে শান্তিপূর্ণভাবে শ্যামাপূজা অনুষ্ঠিত হয়েছে
  খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পুনর্নির্ধারিত তারিখ ৪ ও ৫ ফেব্রুয়ারি:
  বটিয়াঘাটা থানায় নবগত অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানান : জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস
  জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের
  সংবাদ প্রকাশের উদ্যোগ নিতেই সাংবাদিক জিয়াউদ্দীনকে হত্যার হুমকি! রিপোর্টার্স ইউনিটির নিন্দা
  ডুমুরিয়া-মনিরামপুরের ক্রীড়াপ্রেমীদের মিলনমেলা, মাঠজুড়ে দর্শকের উচ্ছ্বাস
  মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী:
  বটিয়াঘাটা উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ:

সংবাদ প্রকাশের উদ্যোগ নিতেই সাংবাদিক জিয়াউদ্দীনকে হত্যার হুমকি! রিপোর্টার্স ইউনিটির নিন্দা

[ccfic]

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা প্রতিনিধি:- খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সদস্য ও সাংবাদিক জিয়াউদ্দীন নায়েবকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।জিডি সূত্রে জানা যায়, পাইকগাছার শরিফা নামের এক তরুণীর বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংবাদ সংগ্রহের উদ্যোগ নেন সাংবাদিক জিয়াউদ্দীন নায়েব। বিষয়টি শরিফা খুলনায় অবস্থানরত শিমুল নামের এক ব্যক্তিকে জানান। পরে গত সোমবার (৯ নভেম্বর) বেলা দুইটার দিকে ০১৭১৮৪৪৪৬৭২ নম্বর থেকে জিয়াউদ্দীন নায়েবের ব্যবহৃত ০১৪০০৭৫৫৭৪৪ নম্বরে ফোন করা হয়।ফোনে ওই ব্যক্তি শরিফাকে চেনেন কি না, তা জানতে চান। পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে মাই টিভির খুলনা প্রতিনিধি শিশির মনিরের সঙ্গে কাজ করেন বলে পরিচয় দেন। এ সময় জিয়াউদ্দীন নায়েব শরিফা-সংক্রান্ত একটি ঘটনার কথা উল্লেখ করলে ওই ব্যক্তি তাঁকে মামলার ভয় দেখান। একপর্যায়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং সাংবাদিক জিয়াউদ্দীন নায়েবকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।এ ঘটনায় ৯ নভেম্বর ২০২৬ তারিখে পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক জিয়াউদ্দীন নায়েব। জিডি নম্বর ৪৪৫।এদিকে একজন সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, হুমকিদাতাকে শনাক্ত এবং তাঁকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা।সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ বজায় রাখতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন তাঁরা।প্রেরক মোঃ শফিয়ার রহমান।পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-০১৭১২-৩৩৩১৯৫

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT