
জি,এম,ফিরোজ, ডুমুরিয়া। টানটান উত্তেজনা আর তুমুল লড়াইয়ে শেষ হলো কপালিয়া মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল মাঠজুড়ে টানটান উত্তেজনা, দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই আর দর্শকদের মুহুর্মুহু উল্লাস—এমনই জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আট দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা।মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টায় ডুমুরিয়া ও মনিরামপুর উপজেলার কপালিয়া ইয়াংস্টার যুব সংঘের উদ্যোগে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে দুই উপজেলার ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. আসাদুল ইসলাম আসাদ বিশেষ অতিথি ছিলেন ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম কুরবান আলী, সিনিয়র সহসভাপতি মাস্টার সিরাজুল ইসলাম এবং সাবেক যুগ্ম সম্পাদক মো. সেলিম রেজা।এ ছাড়া উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দীন, ইউপি সদস্য মো. আনিচুর রহমান, যুবনেতা মিজানুর রহমান ও মাহমুদুল হাসান, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. আক্তার হোসেন, ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মো. জাইদুল ইসলাম নাইমসহ ছাত্রনেতা খালিদ, রাব্বি এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।তবে ফাইনাল খেলায় কোন দল চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়েছে, তা এখন ক্রীড়াপ্রেমীদের আলোচনার বিষয়।
