খুলনা, বাংলাদেশ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় আবারও ছিনতাইয়ের হানা! মোটরসাইকেল আরোহীকে কুপিয়ে বাইক-মোবাইল ছিনতাই
  কেশবপুরে খাদ্য সংকটে বিরল প্রজাতির কালোমুখো হনুমান
  কেশবপুরের বিভিন্ন ইউনিয়নে শান্তিপূর্ণভাবে শ্যামাপূজা অনুষ্ঠিত হয়েছে
  খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পুনর্নির্ধারিত তারিখ ৪ ও ৫ ফেব্রুয়ারি:
  বটিয়াঘাটা থানায় নবগত অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানান : জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস
  জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের
  সংবাদ প্রকাশের উদ্যোগ নিতেই সাংবাদিক জিয়াউদ্দীনকে হত্যার হুমকি! রিপোর্টার্স ইউনিটির নিন্দা
  ডুমুরিয়া-মনিরামপুরের ক্রীড়াপ্রেমীদের মিলনমেলা, মাঠজুড়ে দর্শকের উচ্ছ্বাস
  মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী:
  বটিয়াঘাটা উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ:

 দুর্যোগ প্রস্তুতির মাঠ মহড়া অনুষ্ঠিত দাকোপে

[ccfic]

শচীন্দ্রনাথ মণ্ডল দাকোপ খুলনা  প্রতিনিধি  খুলনার দাকোপে দুর্যোগ প্রস্তুতির মাঠ মহড়া ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি এনজিও উত্তরণ ও প্রাকটিক্যাল একশনের জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের আওতায় এ সভার আয়োজন করা হয়।৯ নভেম্বর সোমবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু সভাপতিত্বে ও আব্দুর রাজ্জাক শেখ এবং মুন্না ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তৃতা করেন প্রকল্প সমন্বয়ক আরিফুর রহমান।বিশেষ অতিথির বক্তৃতা করেন চালনা বাজার সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র হালদার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফ্ফার হোসেন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসলামুল হক মিঠু, চালনা পৌর নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শামীম হোসেন, চালনা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আলামিন সানা, সাবেক যুগ্ম আহবায়ক আইয়ুব গাজী, পৌরসভার উপসহকারি প্রকৌশলী রতন কুমার মন্ডল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংস্থার সমন্বয়ক দেলোয়ার হোসেন, জাহিদ হাসান, আরতি রানী পাল, সুকান্ত কুমার দাস প্রমুখ। সভা শেষে দুর্যোগ প্রস্তুতির মাঠ মহড়া অনুষ্ঠিত হয়। এসময়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।দাকোপ খুলনা তাং ৯/১১?২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT