খুলনা, বাংলাদেশ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় আবারও ছিনতাইয়ের হানা! মোটরসাইকেল আরোহীকে কুপিয়ে বাইক-মোবাইল ছিনতাই
  কেশবপুরে খাদ্য সংকটে বিরল প্রজাতির কালোমুখো হনুমান
  কেশবপুরের বিভিন্ন ইউনিয়নে শান্তিপূর্ণভাবে শ্যামাপূজা অনুষ্ঠিত হয়েছে
  খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পুনর্নির্ধারিত তারিখ ৪ ও ৫ ফেব্রুয়ারি:
  বটিয়াঘাটা থানায় নবগত অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানান : জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস
  জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের
  সংবাদ প্রকাশের উদ্যোগ নিতেই সাংবাদিক জিয়াউদ্দীনকে হত্যার হুমকি! রিপোর্টার্স ইউনিটির নিন্দা
  ডুমুরিয়া-মনিরামপুরের ক্রীড়াপ্রেমীদের মিলনমেলা, মাঠজুড়ে দর্শকের উচ্ছ্বাস
  মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী:
  বটিয়াঘাটা উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ:

কেশবপুরের পদ্ম বিলে যাত্রা শুরু করলো  ‘ক্যাফে মেঘ বিলাস’

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা–বাটবিলা সড়কের মনোরম পদ্ম বিল এলাকায় নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে ‘ক্যাফে মেঘ বিলাস’। প্রাকৃতিক সৌন্দর্যঘেরা পদ্ম বিলের মনোরম পরিবেশে ক্যাফেটি চালু হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা গেছে।সোমবার (৯ নভেম্বর-) আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ক্যাফে মেঘ বিলাসে’র শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুল।এ সময় উপস্থিত ছিলেন, আব্দুর রউফ মাস্টার, সাংবাদিক তুহিন হোসেন, গড়ভাঙ্গা ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নূরুল ইসলাম, দূর্বডাঙ্গা ইউনিয়নের ইউপি সদস্য ইউনুস আলী দফাদার, বিশিষ্ট ঘের ব্যবসায়ী ইমন হাসান, ক্যাফে মেঘ বিলাসের মালিক আজিজুল হাকিম রাব্বি, মোঃ সাব্বির হোসেন ও মোঃ রমজান হোসেন-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, মাওলানা হায়দার আলী। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা ক্যাফে মেঘ বিলাসের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পাশাপাশি পদ্ম বিলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি নতুন এই ক্যাফেটি স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের জন্য একটি আকর্ষণীয় অবকাশযাপনের স্থান হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।০৯/১১/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT