খুলনা, বাংলাদেশ | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনার নতুন কলোনিতে পচাগলা মরদেহ উদ্ধার, পরিচয় মিলেছে জাবেদের
  বটিয়াঘাটায় অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  নতুন কুঁড়ি’ স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখের বেশি নিবন্ধন, খুলনায় প্রেসব্রিফিং
  শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
  ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন
  ব্রজগোপালকে আহবায়ক ও রতীশকে সদস্য সচিব করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ পৌর শাখার ১১ সদস্য বিশিষ্ঠ নতুন এ্যাডহক কমিটি গঠন
  ধামইরহাটে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সভা অনুষ্ঠিত
  ৬ নভেম্বর নগর যুব সম্মেলন সফলে জরুরী বৈঠক অনুষ্ঠিত
  প্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কেএম শহীদুল ইসলাম
  ইসলামাবাদে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ড্রেজার মেশিন ও বালু জব্দ

বটিয়াঘাটায় অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

[ccfic]

 

নিজস্ব প্রতিনিধী খুলনা :-বটিয়াঘাটা উপজেলার খলসীবুনিয়া এলাকায় প্রিয়াঙ্কা গাইন (১৫) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ২নং বটিয়াঘাটা ইউনিয়নের খলসিবুনিয়া এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রিয়াঙ্কা ওই এলাকার প্রীতিশ গাইনের মেয়ে।স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে প্রিয়াঙ্কার মা মল্লিকা গাইন ঘরের দরজা বন্ধ দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পান তিনি।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে ওই ছাত্রীর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত বটিয়াঘাটা থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT