খুলনা, বাংলাদেশ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মাননীয় প্রধানমন্ত্রীর খুলনা জেলায় আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন স্থান পরিদর্শন: খুলনা জেলা পুলিশ সুপার
  সাতক্ষীরার কালীগঞ্জে ১০০ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেফতার
  কাশিয়ানীতে ১ হাজার ৩৮০ পিস ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
  মাদক সংক্রান্ত বিরোধে খুলনায় যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
  নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট
  খুলনার রূপসা নদী থেকে দুই ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার 
  আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপআশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
  মিরপুরে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার
  ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা

খুলনায় জোড়া লাশ উদ্ধারসহ পৃথক দুই হামলায় গুরুতর আহত ২

[ccfic]

খুলনার চিত্র ডেস্ক:-খুলনায় সহিংসতার ধারাবাহিকতায় একদিনেই আঠারোবেকি নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার এবং পৃথক দুই ঘটনায় দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) এসব ঘটনায় নগর ও জেলায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।সোমবার দুপুরে রূপসা উপজেলার আঠারোবেকি নদীর সিংহের চর এলাকা থেকে মেহেদী হাসান (৩৫) ও রেজাউল করিম (৩০) নামে দুই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা প্রথমে একটি মরদেহ দেখতে পান। পরে ভাটার সময় পানি কমে গেলে একই স্থানে আরও একটি মরদেহের সন্ধান মেলে। পুলিশের প্রাথমিক তথ্যে দুজনই ‘বি কোম্পানি’র সদস্য ছিলেন বলে জানা গেছে। পরবর্তী পুলিশি তথ্যে মরদেহ দুটির শরীরে গুলির চিহ্ন পাওয়ার কথা জানানো হয়েছে। মৃত্যুর কারণ ও হত্যাকাণ্ডের বিস্তারিত তদন্ত করা হচ্ছে।এর আগে বিকেলে নগরীর সোনাডাঙ্গা থানাধীন ডালমিল মোড় এলাকায় মাদক-সংক্রান্ত বিরোধের জেরে জাহিদুল ইসলাম (২৮) নামে এক যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ ওঠে। তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে, একই দিন রাত সাড়ে ৮টার দিকে লবণচরা থানার তোতার ব্রিজ এলাকায় রবি নামে এক রিকশাচালক ছিনতাইকারীদের হামলার শিকার হন। তাঁর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করেন।এর আগে রোববার সন্ধ্যায় রায়েরমহল এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে কুপিয়ে হত্যা করা হয় খুলনা মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে। এর একদিন আগে, শনিবার রাতে লবণচরা এলাকায় শহীদুল ইসলাম কলিনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।একের পর এক হত্যা, মরদেহ উদ্ধার ও হামলার ঘটনায় খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত এসব ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি উঠেছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT