খুলনা, বাংলাদেশ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মাদক সংক্রান্ত বিরোধে খুলনায় যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
  নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট
  খুলনার রূপসা নদী থেকে দুই ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার 
  আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপআশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
  মিরপুরে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার
  ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা
  ক্ষেপণাস্ত্রের মতো’ আছড়ে পড়ল উড়োজাহাজ, শেষ বার্তায় যা বলেছিলেন
  মেহেরঘোনা ও ঈদগাঁও রেঞ্জের যৌথ অভিযান : ৮১ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার 
  খুলনার শিপইয়ার্ডে অস্ত্রসহ আশিক বাহিনীর শুটার জনি গ্রেফতার

পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

[ccfic]

মোঃ শফিয়ার রহমান ‎পাইকগাছা (খুলনা)প্রতিনিধি:-
‎খুলনার পাইকগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাবেক সিনিয়র নায়েবে আমির, বর্ষীয়ান রাজনীতিবিদ ও প্রবীণ সাংবাদিক মরহুম আলহাজ্ব শামসুর রহমানের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ নভেম্বর) বাদ আসর পাইকগাছা পৌরসভার আল-আমিন রোডে অবস্থিত সীরাতুল হুদা ট্রাস্টে এ কর্মসূচি পালিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও খুলনা জেলা শাখার সিনিয়র নায়েবে আমির মাওলানা গোলাম সারোয়ার।বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন— জেলা ইউনিট সদস্য অধ্যাপক আব্দুল মমিন সানা, পৌর আমীর ডাঃ আছাদুল ইসলাম,  সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, সহ-সেক্রেটারি মো. সফিয়ার রহমান, জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর (রুলু), গদাইপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান (মুসা), গদাইপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন, হাফেজ মাওলানা আবুল বাশার, মুফতি মাওলানা আব্দুল কাদির, মাওলানা দেলাওয়ার হোসাইন, সাবেক শিবির নেতা আব্দুস সালাম, শামসুর রহমান ফাউন্ডেশনের পাইকগাছা উপজেলা সভাপতি মোঃ তামিম রায়হান, শেখ মুরশাফুল আলম ও মো. সোহেল আহমেদ প্রমুখ। স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা মরহুম আলহাজ্ব শামসুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সাংবাদিকতা, সমাজসেবা ও তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, শামসুর রহমান ছিলেন দেশের একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ও সৎ সাংবাদিক। তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলা, সততা, আদর্শ, বলিষ্ঠ নেতৃত্ব এবং সমাজের প্রতি অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। নতুন প্রজন্মের মাঝে তাঁর আদর্শ ও অবদানের কথা ছড়িয়ে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।সভা শেষে মরহুম আলহাজ্ব শামসুর রহমান-কে। আল্লাহ তাআলা তাঁর জীবনের সমস্ত নেক আমল কবুল করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
‎
‎
‎

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT