খুলনা, বাংলাদেশ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মাদক সংক্রান্ত বিরোধে খুলনায় যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
  নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট
  খুলনার রূপসা নদী থেকে দুই ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার 
  আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপআশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
  মিরপুরে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার
  ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা
  ক্ষেপণাস্ত্রের মতো’ আছড়ে পড়ল উড়োজাহাজ, শেষ বার্তায় যা বলেছিলেন
  মেহেরঘোনা ও ঈদগাঁও রেঞ্জের যৌথ অভিযান : ৮১ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার 
  খুলনার শিপইয়ার্ডে অস্ত্রসহ আশিক বাহিনীর শুটার জনি গ্রেফতার

পাইকগাছায় ভাসমান হাসপাতাল উদ্বোধন, তিন মাস মিলবে বিনা মূল্যে চিকিৎসাসেবা

[ccfic]

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা)প্রতিনিধি: –খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের বাঁশাখালী নদীতে ভাসমান হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে। আগামী তিন মাস নদীতে অবস্থান করে হাসপাতালটি এলাকার অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা দেবে। এতে উপকূলীয় এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য চিকিৎসাসেবা পাওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে।আজ বাঁশাখালী নদীর তীরে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। সৌদি আরবের অনুদানে বাংলাদেশ সরকারের পরিচালনায় এ ভাসমান হাসপাতালটি চালু করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. সায়েম, হাসপাতালের অ্যাডমিন শাহ আলম, প্রকল্প ব্যবস্থাপক ফিরোজ আক্তার, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা বুলবুল হোসেন এবং উপজেলা সেক্রেটারি মো. আলতাফ হোসেন।এ ছাড়া উপস্থিত ছিলেন গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, বাংলাদেশ জামায়াতে ইসলামী গড়ইখালী ইউনিয়ন শাখার আমির মো. কামরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরু জানান, ভাসমান হাসপাতালটি আগামী তিন মাস বাঁশাখালী নদীতে অবস্থান করবে। এ সময়ে গড়ইখালীসহ আশপাশের এলাকার অসহায় ও দরিদ্র রোগীরা এখান থেকে চিকিৎসাসেবা নেওয়ার সুযোগ পাবেন।স্থানীয় বাসিন্দা আনিছুর রহমান বলেন, দুর্গম ও উপকূলীয় এলাকার মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আর্থিক অসচ্ছলতার কারণে যাঁরা দূরে গিয়ে চিকিৎসা নিতে পারেন না, তাঁদের জন্য ভাসমান হাসপাতালটি সহায়ক ভূমিকা রাখবে।

প্রেরক
মোঃ শফিয়ার রহমান।
পাইকগাছা খুলনা প্রতিনিধি।
০১৭১২-৩৩৩১৯৫

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT