খুলনা, বাংলাদেশ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মাদক সংক্রান্ত বিরোধে খুলনায় যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
  নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট
  খুলনার রূপসা নদী থেকে দুই ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার 
  আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপআশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
  মিরপুরে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার
  ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা
  ক্ষেপণাস্ত্রের মতো’ আছড়ে পড়ল উড়োজাহাজ, শেষ বার্তায় যা বলেছিলেন
  মেহেরঘোনা ও ঈদগাঁও রেঞ্জের যৌথ অভিযান : ৮১ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার 
  খুলনার শিপইয়ার্ডে অস্ত্রসহ আশিক বাহিনীর শুটার জনি গ্রেফতার

মাদক সংক্রান্ত বিরোধে খুলনায় যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

[ccfic]

নিজস্ব প্রতিবেদক খুলনা মাদক সংক্রান্ত বিরোধের জেরে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন ডালমিল মোড় এলাকায় জাহিদুল ইসলাম (২৮) নামে এক যুবককে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।সোমবার (২ নভেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে ডালমিল মোড়ের ভেতরের একটি গলিতে এ ঘটনা ঘটে।আহত জাহিদুল ইসলাম লবণচরা থানাধীন মোহাম্মদনগর এলাকার আবু হায়াতের ছেলে। অভিযোগ অনুযায়ী, মাদক সংক্রান্ত বিরোধের জেরে লবণচরা থানাধীন সাচিবুনিয়া এলাকার সাগর (২৭) এবং তার সঙ্গে থাকা আরও তিন থেকে চারজন অজ্ঞাত ব্যক্তি জাহিদুলকে ধারালো চাপাতি দিয়ে ডান পায়ের হাঁটুর নিচে আঘাত করেন। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।স্থানীয় লোকজন আহত জাহিদুলকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বিকেল ৩টা ৫০ মিনিটে তাকে হাসপাতালের সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT