খুলনা, বাংলাদেশ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট
  খুলনার রূপসা নদী থেকে দুই ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার 
  আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপআশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
  মিরপুরে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার
  ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা
  ক্ষেপণাস্ত্রের মতো’ আছড়ে পড়ল উড়োজাহাজ, শেষ বার্তায় যা বলেছিলেন
  মেহেরঘোনা ও ঈদগাঁও রেঞ্জের যৌথ অভিযান : ৮১ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার 
  খুলনার শিপইয়ার্ডে অস্ত্রসহ আশিক বাহিনীর শুটার জনি গ্রেফতার
  বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

খুলনার রূপসা নদী থেকে দুই ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার 

[ccfic]

নিজস্ব প্রতিবেদক খুলনা  খুলনার রূপসা উপজেলায় আঠারো বাকী নদী সংলগ্ন একটি কলাবাগানের পাশ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার আইচগাতী ইউনিয়নের চর মোছাব্বরপুর গ্রামের একটি কলাবাগানের উত্তর দিক থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ নিহত দুই যুবকের পরিচয় শনাক্ত করেছে। নিহতরা হলেন—রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে সোহাগ এবং একই উপজেলার সিংহের চর এলাকার রেজাউল করিম।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নদীর তীরবর্তী কলাবাগানের পাশে দুই যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে রূপসা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ দুটি উদ্ধার করে।ঘটনাস্থল থেকে রূপসা থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম জানান, দুপুরের দিকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং দুজনের লাশ উদ্ধার করেন। হত্যাকাণ্ডের নেপথ্য কারণ অনুসন্ধানের কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘কী কারণে বা কোন শত্রুতার জেরে এই জোড়া হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের বিরুদ্ধে আগে থেকে কোনো মামলা ছিল কি না অথবা তারা কোনো অপরাধী বা সন্ত্রাসী চক্রের সঙ্গে যুক্ত ছিলেন কি না, সে বিষয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে।’তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT