খুলনা, বাংলাদেশ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সাতক্ষীরার কালীগঞ্জে ১০০ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেফতার
  কাশিয়ানীতে ১ হাজার ৩৮০ পিস ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
  মাদক সংক্রান্ত বিরোধে খুলনায় যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
  নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট
  খুলনার রূপসা নদী থেকে দুই ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার 
  আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপআশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
  মিরপুরে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার
  ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা
  ক্ষেপণাস্ত্রের মতো’ আছড়ে পড়ল উড়োজাহাজ, শেষ বার্তায় যা বলেছিলেন

ঈদগাঁওর নাসী খাল থেকে রাতের আঁধারে বালু উত্তোলন 

[ccfic]

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি:- কক্সবাজারের ঈদগাঁওয়ে রাতের আঁধারে নাসি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি সংঘবদ্ধ চক্র। মহাসড়কের মেহেরঘোনা সেতুর নিচ থেকে অনুমোদনহীন ড্রেজার মেশিন দিয়ে বালু তোলার ঘটনায় ঝুঁকির মুখে পড়েছে গুরুত্বপূর্ণ এই সেতু। একই সাথে খালের দুই পাশের ফসলি জমিতেও ভাঙন দেখা দেওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।স্থানীয়দের অভিযোগ, গত কদিন দিন ধরে রাতে সেতুর নিচে পাইপ বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ভোর হওয়ার আগেই মেশিনসহ অন্যান্য সরঞ্জাম সরিয়ে ফেলা হয়। এতে প্রশাসন ও সাধারণ মানুষের নজর এড়িয়ে দিনের পর দিন এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে চক্রটি।জানা যায়, ঈদগাঁও পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের বিপরীত পাশে উত্তর-পূর্ব দিকে মহাসড়কের নাসি খালের মেহেরঘোনা সেতুর পূর্ব পাশে বালু উত্তোলন চলছে। স্থানীয়রা জানান, রাত গভীর হলেই সংঘবদ্ধ চক্রের সদস্যরা সেতুর নিচে খালে পাইপ স্থাপন করে ড্রেজার মেশিন চালু করেন। রাতভর চলে বালু উত্তোলন। ভোর হওয়ার আগেই মেশিন ও অন্যান্য সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়। পরে আবার রাত নামলে একই কার্যক্রম শুরু হয়। এভাবে টানা তিন-চার দিন ধরে চলছে অবৈধ বালু উত্তোলন।তাদের আশঙ্কা, এমনিতেই ঝুঁকিতে থাকা মহাসড়কের মেহেরঘোনা সেতুর সংলগ্ন স্থান থেকে বালু উত্তোলন অব্যাহত থাকলে যেকোনো সময় সেতুটি ধসে পড়তে পারে। পাশাপাশি খালের দুই পাশ থেকে বালু সরিয়ে নেওয়ায় আশপাশের ফসলি জমিতে ভাঙন দেখা দিতে পারে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা জানান, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT