খুলনা, বাংলাদেশ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মাদক সংক্রান্ত বিরোধে খুলনায় যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
  নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট
  খুলনার রূপসা নদী থেকে দুই ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার 
  আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপআশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
  মিরপুরে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার
  ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা
  ক্ষেপণাস্ত্রের মতো’ আছড়ে পড়ল উড়োজাহাজ, শেষ বার্তায় যা বলেছিলেন
  মেহেরঘোনা ও ঈদগাঁও রেঞ্জের যৌথ অভিযান : ৮১ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার 
  খুলনার শিপইয়ার্ডে অস্ত্রসহ আশিক বাহিনীর শুটার জনি গ্রেফতার

কয়রায় জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কয়রা

[ccfic]

(খুলনা) প্রতিনিধি:- বিএম আলামিন ইসলাম
খুলনার কয়রায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১ নভেম্বর) সকাল ১০টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, কয়রার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকী।এবারের জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য ছিল ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’। দিবসটি উপলক্ষে আয়োজিত র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুব সংগঠনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।আলোচনা সভায় যুবসমাজের সম্ভাবনা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থান এবং দেশ গঠনে তরুণদের ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়।বক্তারা বলেন, যুবসমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার জায়গা। দেশের উন্নয়ন ও অগ্রগতিকে ত্বরান্বিত করতে যুবকদের দক্ষ, আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। প্রশিক্ষণ, প্রযুক্তিগত জ্ঞান ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।তাঁরা আরও বলেন, মাদক, বাল্যবিবাহ, বেকারত্ব ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। একটি সুন্দর, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT