খুলনা, বাংলাদেশ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা
  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী খুলনা বিশ্ববিদ্যালয়ের দলের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ: আবিদুর রহমান আলিফ

[ccfic]

আবিদুর রহমান আলিফ:-

বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতা ২০২৬-২৭-এ তৃতীয় স্থান অর্জন করেছে খুলনা বিশ্ববিদ্যালয় দল। সম্প্রতি গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ১০ পয়েন্ট অর্জন করে তৃতীয় স্থান লাভ করে দলটি। দলের সদস্যরা উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।এসময় তিনি বলেন, আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের এ অর্জন প্রশংসনীয়। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা, মনন ও কৌশলগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে দলের সদস্যদের প্রতি আহ্বান জানান।এ সময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, উপ-পরিচালক এস এম জাকির হোসেন, সহকারী পরিচালক সাহারা বানু ও সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT