
নিজস্ব প্রতিনিধী :- এম আবু হেনা সাগর, ঈদগাঁও
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতির অংশ হিসেবে ঈদগাঁও উপজেলার জালালাবাদ ও ইসলামপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচীর তথ্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।জানা যায়, ১৫ অক্টোবর ( বৃহস্পতিবার) সকাল দশটায় জালালাবাদের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, জালালাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি নুরুল আলম,সাধারণ সম্পাদক আবদু সালাম, ঈদগাঁও উপজেলা যুবদল আহবায়ক কামাল হোসাইনও ইউনিয়ন বিএনপি, যুবদলের নেতৃবৃন্দরা। তথ্য সংগ্রহকারী ওয়ার্ডের প্রতিটি বাড়ী বাড়ী গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। যুবদল নেতা ও ইউপি সদস্য কামাল হোসাইন বলেন,ধনী আর গরিব সকলেই ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন। অন্যদিকে ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাশকাটায় শুরু হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘আই হ্যাভ এ প্ল্যান’- আওতায় ফ্যামিলি কার্ড কর্মসূচি।বৃহস্পতিবার ইসলামপুর ইউনিয়নের বাশকাটা গ্রামে তথ্য ও ফরম সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ বলেন, সাধারণ জনগণের জীবনমান উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রতিটি পরিবারকে রাষ্ট্রীয় সহায়তার আওতায় আনার লক্ষ্যেই তারেক রহমানের এই যুগান্তকারী পরিকল্পনা। এতে উপস্থিত ছিলেন,ইউনিয়ন সুপারভাইজার মোহাম্মদ ইমরান,ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দরা।কর্মসূচির প্রথম দিনে উপস্থিত নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ পরিবারের তথ্য সংগ্রহ করে এবং স্থানীয়দের মাঝে ফরম বিতরণ করা হয়।
