খুলনা, বাংলাদেশ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা
  কপিলমুনি সিটি প্রেসক্লাবের সহ-সা: সম্পাদক আলীমের মৃত্যুতে স্মরণসভা
  বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল
  মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ
  মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবার মৃত্যুদণ্ড
  আদানি-আইপিপির কাছে জিম্মি দেশের বিদ্যুৎ খাত
  ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিস
  টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  শরতের শুভ্রতায় সেজেছে পদ্মাপাড়, কাশফুল দেখতে মানুষের ঢল
  নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা

বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটির সভা:

[ccfic]

নিজস্ব প্রতিনিধি:আবিদুর রহমান আলিফ

বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটির সভা আজ খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন সভাপতিত্ব করেন।সভায় বিভাগীয় কমিশনার বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এর বিরুদ্ধে সকলের সচেতন হওয়া জরুরি। প্রথমে পরিবার থেকেই সচেতনতা সৃষ্টি করতে হবে। মাদকের বিরুদ্ধে মোবাইলকোর্ট পরিচালনা বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, মাদকসহ কেউ ধরা পরলে সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে। মাদকের প্রবেশদ্বার চিহ্নিত করে রুটগুলো বন্ধ করতে হবে। মাদকের বিরুদ্ধে মসজিদের ইমামগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। মাদকের কুফল সম্পর্কে প্রচার-প্রচারণা বাড়াতে তিনি সংশ্লিষ্টদের নিদের্শনা দেন।সভায় জানানো হয়, খুলনা বিভাগের ১০ জেলায় জুলাই ও আগস্ট মাসে মাদকের বিরুদ্ধে ২৩৪৫টি অভিযান, নিয়মিত মামলা ২০৯টি, মোবাইলকোর্ট মামলা ৬৬১টি এবং মোট মামলা হয়েছে ৮৭০টি। মামলা নিষ্পত্তি হয়েছে ৭৬২টি, সাজা ৭০১টি এবং খালাস ৬১টি।
সভায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসকগণ অনলাইনে যুক্ত ছিলেন। সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো: আহসানুর রহমানসহ বিভাগীয় পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT