খুলনা, বাংলাদেশ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা
  কপিলমুনি সিটি প্রেসক্লাবের সহ-সা: সম্পাদক আলীমের মৃত্যুতে স্মরণসভা
  বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল
  মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ
  মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবার মৃত্যুদণ্ড
  আদানি-আইপিপির কাছে জিম্মি দেশের বিদ্যুৎ খাত
  ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিস
  টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  শরতের শুভ্রতায় সেজেছে পদ্মাপাড়, কাশফুল দেখতে মানুষের ঢল
  নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা

ডুমুরিয়ার ধামালিয়ায় শেখ নাদিমুজ্জামান জনির মায়ের রোগমুক্তি কামনায় দোয়া।

[ccfic]

ডুমুরিয়া নিজস্ব প্রতিনিধিজি,এম,ফিরোজ,
খুলনা জেলা যুবদলের সভাপতি শেখ নাদিমুজ্জামান জনির মমতাময়ী মায়ের আশু রোগমুক্তি কামনায় ডুমুরিয়ার ১নং ধামালিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার রাত সাড়ে ৮টায় বরুনা পূর্বপাড়া এলাকায় শাহীন মোল্লার কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ধামালিয়া, রঘুনাথপুর ও রুদাঘরা ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাস্টার হাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ও ডুমুরিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা মশিউর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের সাবেক সদস্য শাহীন মোল্লা। এছাড়া উপস্থিত ছিলেন ১নং ধামালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক হুমায়ুন কবীর স্বপন, ২নং রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রব আকুঞ্জি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ,কে,এম জাফর ইকবাল, ডুমুরিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ গাজী, ধামালিয়া বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, আবু দাউদ গোলদার, ফজলুর রহমান, মতিউর রহমান ফারাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।দোয়া মাহফিলে শেখ নাদিমুজ্জামান জনির মায়ের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করা হয়। পাশাপাশি প্রয়াত দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।এছাড়া মোল্লা আবুল কাশেমসহ ১নং ধামালিয়া ইউনিয়ন এবং বিএনপি ও সহযোগী সংগঠনের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
দোয়া শেষে দেশ, জাতি, দলের নেতাকর্মী, অসুস্থ ব্যক্তিদের সুস্থতা এবং প্রয়াতদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT