খুলনা, বাংলাদেশ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় এবার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর 
  মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা
  মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা
  সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর প্রধান জোনাব আলী গ্রেফতার
  তরিকুল হত্যা: মাদক ও ঘেরের চাঁদা নিয়ে বিরোধের সন্দেহ জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে নেওয়ার তথ্য, হত্যাকারীদের এক সপ্তাহে গ্রেপ্তারের দাবি এমপির
  কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভউদ্বোধন করা হয়েছে
  কেশবপুরের মঙ্গলকোট বাজার রংধনুএকাডেমিতে ফলদ গাছের চারা বিতরণ
  ঢাকার মহাসমাবেশে অংশ দিতে ঈদগাঁওর পাঁচ ইউনিয়নের গ্রাম পুলিশের যাত্রা
  ডুমুরিয়ায় দুর্বৃত্তের গুলিতে নিহত তরিকুলের শোকাহত পরিবারের পাশে রংপুর ও রঘুনাথপুরের দুই চেয়ারম্যান
  মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত

খুলনায় ভুয়া মানবাধিকার ও হানিট্রাপ চক্রের ৪ সদস্য আটক

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনায় ভুয়া সাংবাদিক ও মানবাধিকার সংগঠনের সদস্য পরিচয় দিয়ে হানিট্রাপের মাধ্যমে মুক্তিপণ আদায়ের অভিযোগে একটি চক্রের ৪ সদস্যকে আটক করেছে খুলনা সদর থানা পুলিশ। এসময় চক্রের কবল থেকে ৫ লাখ টাকা মুক্তিপণের জন্য আটকে রাখা এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, বুধবার ২ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হরিণটানা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ভুয়া পত্রিকার প্রেস কার্ড ও মানবাধিকার সংগঠনের ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।ভুক্তভোগী এক ব্যক্তিকে হানিট্রাপে ফেলে কৌশলে বাসায় ডেকে নেয় চক্রটি। এরপর তাকে একটি বাসায় আটকে রেখে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি টের পেয়ে ওই ব্যক্তির স্ত্রী দ্রুত খুলনা সদর থানা পুলিশের কাছে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধারসহ চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করে।এ বিষয়ে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, ভিকটিমের স্ত্রীর অভিযোগ পেয়ে দ্রুত পুলিশের একটি টিম অভিযান চালিয়ে এ চক্রটিকে আটক করতে সক্ষম হয়। একই সাথে আটক থাকা ভিকটিমকেও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।পুলিশের পক্ষ থেকে নগরবাসীকে সতর্ক করে বলা হয়েছে, কোনো ব্যক্তি নিজেকে সাংবাদিক বা মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে চাঁদাবাজি বা হয়রানি করলে দ্রুত নিকটস্থ থানায় জানাতে হবে। পরিচয়পত্র যাচাই না করে কাউকে বাসায় ডাকা বা আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে।আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT