খুলনা, বাংলাদেশ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে জ্ঞাতিভোজ ও স্মরণানুষ্ঠান
  সরকারকে পর্যালোচনার সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ
  রিপাবলিকান প্রার্থীদের জয়ে ৪০ থেকে ৫০ কোটি ডলার ঢালবেন ট্রাম্প ​নিজস্ব প্রতিনিধি:
  খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত:
  চুকনগরে উৎসবের রঙে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২৪ মন্দিরের ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা
  মাজারে মানসিক ভারসাম্যহীন এক নারী, পরিবারের সন্ধান চেয়ে পুলিশের অনুরোধ.
  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

উচ্ছেদ অভিযানের একদিন পরেই ঈদগাঁওতে ফের ফুটপাত দখলের চেষ্টা

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও বাজার,বাসস্টেশন এলাকায় উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানের পরেরদিন ফের ফুটপাত দখলের অপচেষ্টা অব্যাহত রয়েছে।প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে কিছু অসাধু ব্যবসায়ী,দখলদার চক্র দোকানপাটসহ স্থাপনা নির্মাণের পাঁয়তারা চালাচ্ছে।জনদুর্ভোগ কমানো,যান চলাচল স্বাভাবিক রাখা এবং পথচারীদের চলাচলের সুবিধার্থে সম্প্রতি ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার ও স্টেশন এলাকায় সাঁড়াশি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফুটপাত,সড়কে ওপর গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। প্রশাসনের এমনি উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় পথচারীসহ সচেতন মহল।তবে অভিযানের এক দিন না যেতেই কিছু স্থানে ফের ফুটপাত দখলের তৎপরতা শুরু হয় বলে স্থানীয়দের অভিযোগ। নতুন করে দোকানে মালা মাল সাজানো,অস্থায়ী স্থাপনা তৈরির প্রস্তুতিসহ ফুটপাত দখলের চেষ্টা করা হচ্ছে।স্থানীয়দের অভিযোগ,দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়কের জায়গা দখলের কারণে ঈদগাঁও বাজার ও স্টেশন এলাকায় পথচারীদের চলাচল এবং যানবাহন চলাচলে জনদুর্ভোগ সৃষ্টি হয়ে আসছে। প্রশাসনের অভিযানের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার পাশাপাশি সৌন্দর্য অনেকটাই ফিরে এসেছিল। হঠাৎ করে ফুটপাত বসার ফলে উদ্যোগই প্রশ্নের মুখে পড়বে।সচেতন মহল জানান, শুধু উচ্ছেদ অভিযান পরিচালনা করলে হবেনা,উচ্ছেদের পর নিয়মিত মনিটরিং ও দখল প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। কেউ যাতে পুনরায় ফুটপাত, সড়ক দখল করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। জনস্বার্থে ঈদগাঁও বাজার ও স্টেশনকে দখলমুক্ত রাখতে পুনরায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন। পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে উপভাড়া বন্ধ করার আহবান দোকানদারদের প্রতি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT