
আবিদুর রহমান আলিফ, বটিয়াঘাটা উপজেলা
বটিয়াঘাটা উপজেলা ক্রীড়া সংস্থা এ্যাডহক কমিটি অনুমোদিত হয়েছে । বটিয়াঘাটা উপজেলার ক্রীড়া সংস্থার সভাপতি বটিয়াঘাটা উপজেলার নির্বাহী অফিসার থান্ডার কামরুজ্জামান ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সমাজসেবক ও সাবেক চেয়ারম্যান এমডি খায়রুল ইসলাম জনি, সদস্য অফিসার ইনচাজ মারুফ , যুব উন্নয়ন কর্মকর্তা আবুবক্কার, মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, ও ক্রীড়াবিদ মোহাম্মদ মেহেদী হাসান শাকিল।উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমডি খায়রুল ইসলাম জানি জানান, আগামীতে স্কুল, কলেজ ও উপজেলা খেলার মাঠে বিভিন্ন খেলার আয়োজন করা হবে। বটিয়াঘাটা উপজেলায় খেলার মান উন্নয়ন করা হবে।
