খুলনা, বাংলাদেশ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ

বটিয়াঘাটায় ৬১পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতাসহ দুইজন গ্রেপ্তার

[ccfic]

তরিকুল ইসলাম নিজস্ব প্রতিনিধিঃ খুলনার বটিয়াঘাটা উপজেলায় ৬১(একষট্টি) পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বটিয়াঘাটা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন আমিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাজমুল শেখ এবং শামীম সাগর শেখ।
পুলিশ সূত্রে জানা যায়,আসামি নাজমুল শেখ (পিতা: হান্নান শেখ) ও শামীম সাগর শেখ (পিতা: গোলাম কিবরিয়া), কে মাদকদ্রব্য ইয়াবাসহ আটক করা হয়। তাদের কাছ থেকে ৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বটিয়াঘাটা অফিসার ইনচার্জ মারুফ হোসেন।”তিনি জানান,মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাইনতলা ফাড়ির ইনচার্জ কামরুজ্জামানের নেতৃত্বে চৌকস একটি টিম আসামীদের মাদক সহ হাতে নাতে গ্রেফতার করে। এ বিষয় বটিয়াঘাটা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়। যার মামলা নং ১৪ তারিখ ২৯/০৭/২০২৬।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।”তিনি আরো জানান,”মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুল আমিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে পরিচিত।তার এলাকায় বিভিন্ন জায়গায় মাদক সেবন ও বিক্রি করে থাকেন।
এ বিসয়ে জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মান্নান মিস্ত্রি জানান,আমিরপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি ইয়াবা সহ গ্রেফতার হয়েছে বিষয়টি আমি জানিনা,আমি ঢাকায় আছি।তবে এমন ঘটনা ঘটে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হবে।”

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT