খুলনা, বাংলাদেশ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

অভিনব পদ্ধতিতে নারায়ণগঞ্জে পুলিশের চুরি:২ পুলিশ সহ গ্রেফতার ৪,বরখাস্ত ২ জন

[ccfic]

ডেস্ক :

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানের নামে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার চুরির অভিযোগে দুই পুলিশ সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৪ জুলাই) তাদের কারাগারে পাঠিয়েছে আদালত।গ্রেপ্তারকৃতরা হলেন—ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. খায়রুল বাশার, নারায়ণগঞ্জ সদর মডেল থানার কনস্টেবল মো. আফিকুল ইসলাম এবং পুলিশের সোর্স হিসেবে পরিচিত মিরাজ ইসলাম শুভ ও মো. রানা।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।পুলিশ সূত্রে জানা গেছে, ফতুল্লা মডেল থানার এসআই খায়রুল বাশার ও কনস্টেবল আফিকুল ইসলাম কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই দুই সোর্সকে নিয়ে জামতলার ধোপাপট্টি এলাকায় সুমা আক্তারের বাড়িতে যান। মাদক উদ্ধারের অভিযানের কথা বলে তারা ওই বাড়িতে প্রবেশ করেন এবং সে সময় ভুক্তভোগীর বাসা থেকে স্বর্ণালংকার চুরি করেন।এ ঘটনায় ভুক্তভোগী সুমা আক্তার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ বা এজাহার দায়ের করেন। পরে ওই এজাহারের ভিত্তিতে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী স্বাক্ষরিত এক অফিস আদেশে অভিযুক্ত এসআই খায়রুল বাশার ও কনস্টেবল আফিকুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT