খুলনা, বাংলাদেশ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড
  মাদারীপুর জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু 
  খুলনার ফুলতলায় ৭পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামি আদালতে প্রেরণ
  খুলনার কয়রা ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন
  মুঠোফোনে আসক্ত ঈদগাঁওর তরুন-যুব প্রজন্ম, অনলাইনে ঝুঁকছে
  আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রায়ের অপেক্ষায় আরও ৩ মামলা
  দ্রুতই খুলবে ক্রিসেন্ট-পিপলস মিলের মধ্যবর্তী বন্ধ সড়ক : হেলাল

খুলনা বিভাগীয় কার্যালয় ও বিভাগের বিভিন্ন জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে বাজার তদারকি

[ccfic]

ডেস্ক :

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয় ও বিভাগের বিভিন্ন জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত তদারকি অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রোববার (১৪ জুন) খুলনা বিভাগজুড়ে পরিচালিত অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, চাল, ভোজ্য তেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক সেন্টার, আলু, পেঁয়াজ, সবজি, মুরগি ও ডিমের বাজার তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে নগরীর আন্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের দায়ে এ কে ফুডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির অপরাধে সোহাগ এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।অন্যদিকে, মাগুরার বাটিকাডাঙ্গা বাজারে অবৈধভাবে পণ্য উৎপাদন ও মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের প্রতারিত করার দায়ে ঢাকা মহানগর বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর বাজারে নকল পণ্য বিক্রির দায়ে মেসার্স জাহান ট্রেডার্সকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানকালে ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT