খুলনা, বাংলাদেশ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড
  মাদারীপুর জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু 
  খুলনার ফুলতলায় ৭পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামি আদালতে প্রেরণ
  খুলনার কয়রা ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন
  মুঠোফোনে আসক্ত ঈদগাঁওর তরুন-যুব প্রজন্ম, অনলাইনে ঝুঁকছে
  আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রায়ের অপেক্ষায় আরও ৩ মামলা
  দ্রুতই খুলবে ক্রিসেন্ট-পিপলস মিলের মধ্যবর্তী বন্ধ সড়ক : হেলাল

নগরীর আড়ংঘাটা থেকে অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার

[ccfic]

ডেস্ক :

নগরীতে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গতকাল রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর আড়ংঘাটা থানার রায়েরমহল থেকে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, রায়েরমহল মুন্সিপাড়া সরদার ইউসুফ আলীর বাড়ির ভাড়াটিয়া হারুন সেপাইয়ের ছেলে বিল্লাল সিপাই ওরফে বিল্লু (২৬) ও তার সহযোগি একই এলাকার বাসিন্দা টুটুল সরদারের ছেলে রবিউল ইসলাম রনি ওরফে হৃদয় (২১)।র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গতকাল রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল রায়েরমহল মুন্সিপাড়া এলাকার ইউসুফের বাড়িতে অভিযান চালায়। এ সময় তারা ওই বাড়ির ভাড়াটিয়া বিল্লাল সিপাইয়ের শয়ন কক্ষের কার্নিশ হতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব। বিল্লাল সিপাই @ বিল্লুর বিরুদ্ধে খুলনা মহানগরীর আড়ংঘাটা ও হরিণটানা থানায় অস্ত্র আইন ও হত্যার চেষ্টা মামলাসহ চারটি মামলা রয়েছে। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT