খুলনা, বাংলাদেশ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড
  মাদারীপুর জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু 
  খুলনার ফুলতলায় ৭পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামি আদালতে প্রেরণ
  খুলনার কয়রা ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন
  মুঠোফোনে আসক্ত ঈদগাঁওর তরুন-যুব প্রজন্ম, অনলাইনে ঝুঁকছে
  আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রায়ের অপেক্ষায় আরও ৩ মামলা
  দ্রুতই খুলবে ক্রিসেন্ট-পিপলস মিলের মধ্যবর্তী বন্ধ সড়ক : হেলাল

খুলনায় খালে ভাসছে অজ্ঞাত মরদেহ, প”রিচয় শনাক্তে পুলিশের তদন্ত 

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম

খুলনার পাইকগাছা উপজেলার লতা এলাকার একটি বদ্ধ খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে স্থানীয় জেলেরা খালের মধ্যে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় খাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের শরীরে বড় ধরনের আঘাতের চিহ্ন আছে কিনা তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ সবদিক খতিয়ে দেখছে।তিনি আরও বলেন, “মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে। আশেপাশের থানা গুলোতে নিখোঁজ সংবাদের খোঁজ নেওয়া হচ্ছে। কেউ যদি এই ধরনের বর্ণনার কাউকে নিখোঁজ থাকতে দেখে থাকেন, তবে দ্রুত পাইকগাছা থানায় যোগাযোগ করার অনুরোধ রইলো।দিনের বেলায় খাল থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় লতা ও আশেপাশের গ্রামগুলোতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শত শত উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। অনেকে ধারণা করছেন, এটি হত্যাকাণ্ড হতে পারে। আবার কেউ কেউ বলছেন, পানিতে ডুবে মৃত্যু হতে পারে।স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “সকালে মাছ ধরতে গিয়ে দেখি খালের মধ্যে কিছু একটা ভাসছে। কাছে গিয়ে দেখি মানুষের লাশ। সাথে চেয়ারম্যান মেম্বারকে খবর দিই।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআইয়ের সহায়তা নেওয়া হতে পারে। এ ঘটনায় পাইকগাছা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ও তদন্তকারী কর্মকর্তার নাম পরে জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT