খুলনা, বাংলাদেশ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রামুর ঈদগড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
  স্বরাষ্ট্র সচিব ও ভুয়া সাংবাদিক পরিচয়ে উপকূলজুড়ে প্রতারণার জাল আশাশুনিতে তোলপাড়
  প্রাইভেট ক্লিনিক সেরে হাজিরা দিতে আসেন ডুমুরিয়া হাসপাতালে সরকারি ডাক্তাররা
  সালথায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দাখিল পরীক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ, তদন্তে প্রশাসন
  পোকখালীতে সিলিং ফ্যানে ঝুলন্ত গৃহবধূর লাশ উদ্ধার 
  BPWN Strategic Plan -2024–2027 এর বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  যশোরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ
  তেরখাদায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা
  পাটকেলঘাটার নায়েব তারক চন্দ্র মন্ডলের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি অনিয়মের অভিযোগ
  রামুর কাউয়ারখোপে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

খুলনায় আম খেয়ে একই পরিবারের ৫ সদস্যের ডায়রিয়া, একজনের মৃত্যু

[ccfic]

ডেস্ক :

খুলনায় একটি পরিবারে পাঁচজন সদস্য আম খাওয়ার পর ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েন। তাদের মধ্যে বুধবার (১০ জুন) বিকেলে লতিকা সানা (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামের এ ঘটনায় একই পরিবারের আরও চার সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। অসুস্থরা হলেন— তুলসি সানা (৪২), ইন্দ্রজিৎ সানা (১৪), বিবেকানন্দ সানা (৬০) ও প্রকাশ সানা (৫১)।পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৯ জুন রাতে পরিবারটির ছয় সদস্যের মধ্যে পাঁচজন সদস্য স্থানীয় হায়াতখালী বাজার থেকে কেনা আম খেয়ে ঘুমিয়ে পড়েন। আম খাওয়া পাঁচজনই পরদিন ভোর থেকে পেটের সমস্যায় ভুগতে শুরু করেন।তাদের বারবার পাতলা পায়খানা ও শারীরিক দুর্বলতা দেখা দেয়। একপর্যায়ে অবস্থার অবনতি হলে বিকেলে তাদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।নিহতের ভাইপো সাংবাদিক নিতিশ সানা জানান, বাজার থেকে কেনা আম রাতে খাওয়ার পর পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবেই ঘুমিয়ে পড়েছিলেন। ভোর থেকে তাদের পেট খারাপ হয় এবং পরবর্তীতে ডায়রিয়ায় আক্রান্ত হন। বিশেষ করে তার জেঠিমা লতিকা সানার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত কুমার বৈদ্য জানান, ডায়রিয়ায় আক্রান্ত পাঁচজনকে বুধবার বিকেলে হাসপাতালে আনা হলে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি চারজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা বর্তমানে শঙ্কামুক্ত।তিনি আরও বলেন, আমে মাত্রাতিরিক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়ে থাকতে পারে। অথবা বাড়িতে সংরক্ষণের পর কোনোভাবে বিষাক্ত পদার্থের সংস্পর্শেও আসতে পারে। যা খেয়ে তারা ডায়রিয়ায় আক্রান্ত হন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT