
ডেস্ক :
কেসিসি প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জু নগরীর ডাকবাংলা মোড়ে রিক্সা চালক, হকার ও ছিন্নমূল মানুষের মাঝে ছাতা, হাতপাখা ও বিশুদ্ধ পানি বিতরণ করেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের উদ্যোগে এ সামগ্রী বিতরণ করা হয়। সিটি ইউনিটের আজীবন সদস্য শেখ আসাদুজ্জামান মুরাদ, শেখ সাদিকুল ইসলাম সাদী, শেখ হাফিজুর রহমান মনি, কে এম হুমায়ুন কবীর, শামসুজ্জামান চঞ্চল, উপসহকারী পরিচালক মোসাম্মৎ রেক্সোনা খাতুন, প্রজেক্ট এ্যাসোসিয়েট মো: সাকিবুল হাসান, এডমিন এন্ড ফাইন্যান্স এ্যাসিসট্যান্ট মিতা মাহমুদ মুন্নীসহ যুব সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ডাকবাংলা মোড় ছাড়াও সংস্থাটি সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড ও নতুন রাস্তা মোড়েও বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। আগামী ৭ দিন এ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
