
মোল্লা ইকবাল হুসাইন,দিঘলিয়া(খুলনা)প্রতিনিধি:
যশোরের অভয়নগর থেকে চুরি হওয়া একটি গরু খুলনার দিঘলিয়া উপজেলা উপজেলার বারাকপুর ইউনিয়নের লক্ষ্মীকাঠি গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় জড়িত কোনো চোরকে আটক করা সম্ভব হয়নি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ মে সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার সময় দিঘলিয়া থানার অন্তর্গত কামারগাতী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রিপন হালদার ও এএসআই মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স এবং এলাকাবাসীর সহায়তায় দিঘলিয়া উপজেলার লক্ষ্মীকাঠি গ্রামের একটি জঙ্গলের ভেতর থেকে গরুটি উদ্ধার করেন।উদ্ধার হওয়া গরুটির মালিক যশোর জেলার অভয়নগর থানার রামনগর গ্রামের আলতাফ মোল্লার ছেলে বাবুল মোল্লা।পুলিশ সূত্রে জানা যায়, অভয়নগর থেকে চুরি হওয়া গরুটি নদী পার করে বারাকপুর ইউনিয়নের লক্ষ্মীকাঠি গ্রামের পাড়ে পৌঁছালে স্থানীয় জনগণ ও পুলিশ ধাওয়া দিলে চোর চক্র গরুটিকে জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায়। ফলে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।তবে উদ্ধার হওয়া গরুটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে এবং জড়িত চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
