খুলনা, বাংলাদেশ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা টুটপাড়া বালুর মাঠ দারোগার বস্তি এলাকায় যুবককে গুলি
  খুলনায় ইজিবাইক থেকে নেমেই অচেতন নারী, হাসপাতালে ভর্তি
  শোভনা ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন মহিলা নেত্রী রহিমা বেগম।মহিলা মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন কামনা
  খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদজামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করলেন কেসিসি প্রশাসক
  ঈদে নাশকতার কোনো সুনির্দিষ্ট হুমকি নেই: র‍্যাব ডিজি
  সড়কে দুর্বৃত্তায়ন বরদাশত করা হবে না: সড়ক পরিবহন মন্ত্রী
  বিশ্বকাপ খেলতে কোনো সংশয় নেই মেসির
  সাতক্ষীরায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  যশোরে সহযোগীসহ সন্ত্রাসী অনিক আটক, অস্ত্র উদ্ধার
  খুলনায় পশু কোরবানির জন্য ১৪০টি স্থান নির্ধারণ : কেসিসি প্রশাসক

খুলনা টুটপাড়া বালুর মাঠ দারোগার বস্তি এলাকায় যুবককে গুলি

[ccfic]

ডেস্ক :

খুলনা মহানগরীর সদর থানাধীন টুটপাড়া বালুর মাঠ দারোগার বস্তি এলাকায় মাদক সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নয়ন শেখ (২৫) নামে হত্যা ও মাদকসহ একাধিক মামলার এক আসামিকে গুলি করে আহত করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ মে) রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে।আহত নয়ন শেখ লবণচরা এলাকার আশিবিঘা এলাকার নুলয় শেখের ছেলে। স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় নূর আজিম গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত ধলু, নাহিদ (২৮), হাসান (২৫) ও অজ্ঞাতনামা আরও ২/৩ জন সন্ত্রাসী মাস্ক ও ক্যাপ পরিহিত অবস্থায় সেখানে আসে। পরে তারা নয়ন শেখকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে তার ডান পায়ের রানে গুলি লাগে।গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত নয়নকে উদ্ধার করে রাত ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT