খুলনা, বাংলাদেশ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা টুটপাড়া বালুর মাঠ দারোগার বস্তি এলাকায় যুবককে গুলি
  খুলনায় ইজিবাইক থেকে নেমেই অচেতন নারী, হাসপাতালে ভর্তি
  শোভনা ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন মহিলা নেত্রী রহিমা বেগম।মহিলা মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন কামনা
  খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদজামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করলেন কেসিসি প্রশাসক
  ঈদে নাশকতার কোনো সুনির্দিষ্ট হুমকি নেই: র‍্যাব ডিজি
  সড়কে দুর্বৃত্তায়ন বরদাশত করা হবে না: সড়ক পরিবহন মন্ত্রী
  বিশ্বকাপ খেলতে কোনো সংশয় নেই মেসির
  সাতক্ষীরায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  যশোরে সহযোগীসহ সন্ত্রাসী অনিক আটক, অস্ত্র উদ্ধার
  খুলনায় পশু কোরবানির জন্য ১৪০টি স্থান নির্ধারণ : কেসিসি প্রশাসক

খুলনায় পশু কোরবানির জন্য ১৪০টি স্থান নির্ধারণ : কেসিসি প্রশাসক

[ccfic]

নিজস্ব প্রতিবেদক: খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, কোরবানিতে নগরবাসীর সুবির্ধাথে নগরীর ১৪০টি স্থানে পশু কোরবানির স্থান নির্ধারণ করা হয়েছে। এই স্থানগুলোতে নগরবাসী কোরবানি করবেন। কেসিসির পরিচ্ছন্নতাকর্মীরা ব্লিচিং পাউডার ও স্যাভলন দিয়ে রাস্তা পরিষ্কার করবে। ড্রেনে কোনো বর্জ্য ও রক্ত না ফেলে, নির্দিষ্ট স্থানে কোরবানির বর্জ্য রাখতে হবে। খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।  মঙ্গলবার (২৬ মে) সার্কিট হাউজ মাঠে আসন্ন ঈদুল আজহার প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।  কেসিসি প্রশাসক বলেন, খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি কাজ সফল করার জন্য সব সংস্থা দায়িত্ব নিয়ে কাজ করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নিদের্শনা মেনেই যৌথভাবে কাজ করে যাচ্ছি।তিনি আরও বলেন, দুপুর ২টা থেকে রাত ১০টার মধ্যে বর্জ্য অপসারণের চেষ্টা করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করেছে। নদী পথেও আইনশৃঙ্খলা বাহিনী টহল জোরদার করেছে। নগরবাসী স্বাচ্ছন্দ্যে ও নিরাপত্তার সাথে ঈদের জামাতে অংশগ্রহণ এবং উদযাপন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।উল্লেখ্য, এবারই প্রথম মহিলারা পর্দা সহকারে খুলনা সার্কিট হাউজ ময়দানে ঈদের জামাতে নামাজ আদায় করতে পারবেন।পরিদর্শনকালে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, কেএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহম্মেদ, কেসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, জেলা প্রশাসক হুরে জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, কেসিসি, কেএমপি কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। দ্বিতীয় জামাত সকাল আটটায় ও তৃতীয় জামাত সকাল ৯টায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে খুলনা টাউন জামে মসজিদে সকাল ৭টায় প্রথম জামাত, ৮টায় দ্বিতীয় এবং সকাল ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল সাড়ে ৭টায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে এবং সকাল সোয়া ৭টায় নূরনগর মেট্রোপলিটন মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT