খুলনা, বাংলাদেশ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা টুটপাড়া বালুর মাঠ দারোগার বস্তি এলাকায় যুবককে গুলি
  খুলনায় ইজিবাইক থেকে নেমেই অচেতন নারী, হাসপাতালে ভর্তি
  শোভনা ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন মহিলা নেত্রী রহিমা বেগম।মহিলা মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন কামনা
  খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদজামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করলেন কেসিসি প্রশাসক
  ঈদে নাশকতার কোনো সুনির্দিষ্ট হুমকি নেই: র‍্যাব ডিজি
  সড়কে দুর্বৃত্তায়ন বরদাশত করা হবে না: সড়ক পরিবহন মন্ত্রী
  বিশ্বকাপ খেলতে কোনো সংশয় নেই মেসির
  সাতক্ষীরায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  যশোরে সহযোগীসহ সন্ত্রাসী অনিক আটক, অস্ত্র উদ্ধার
  খুলনায় পশু কোরবানির জন্য ১৪০টি স্থান নির্ধারণ : কেসিসি প্রশাসক

নতুন দল গঠনের চেষ্টাকালে চাচা-ভাতিজা বাহিনীর দুই দস্যু আটক, অস্ত্র-গুলি উদ্ধার

[ccfic]

ডেস্ক :

সুন্দরবনে নতুন ডাকাত দল গঠনের প্রাক্কালে আত্মসমর্পণকৃত ‘ছোট সুমন বাহিনী’র দুই সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ বাহিনী। সোমবার সন্ধ্যায় তাদের আটক করা হলেও আজ মঙ্গলবার ভোরে সুন্দরবনের শেলা নদী থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। আজ দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেঃ শেখ সাদমান বিন মাহমুদ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানকোস্ট গার্ড জানায়, সুমন বাহিনী থেকে বের হয়ে ‘চাচা-ভাইপো’ নামে নতুন একটি ডাকাত দল গঠন করে দুর্বৃত্তরা পুনরায় সুন্দরবনে সক্রীয় হওয়ার চেষ্টা চালাচ্ছে বলে তথ্য আসে কোস্ট গার্ডের কাছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৭টার দিকে রূপসা খেয়াঘাট ও কাটাখালীর মোড় এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড ও পুলিশের সমন্বয় যৌথ বাহিনীর সদস্যরা। এসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মো: নাজমুল শেখ ও হানিফ শেখকে আটক করা হয়। তাদের কাছ থেকে ‘চাচা-ভাইরপো’ নাম সম্বলিত ৫০০টি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৬টায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে সুন্দরবনের সেলা নদীর বটতলার খাল এলাকায় তল্লাশি চালিয়ে ৩টি একনলা বন্দুক, ১টি পাইপ গান, ১টি খেলনা পিস্তল এবং ১৯ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।আটক নাজমুল শেখ (৩৫) ও হানিফ শেখ (৪২) বাগেরহাটের মোংলা থানার জয়মনি এলাকার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে কুখ্যাত ছোট সুমন বাহিনীর সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে কোস্ট গার্ড।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT