খুলনা, বাংলাদেশ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসা”বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রহিমা আক্তার নয়ন.
  কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
  সোলার প্যানেলের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
  রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে: আইনমন্ত্রী
  দাকোপে বসত ঘর ভাংচুর মারপিটের অভিযোগ।
  মাদারীপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট
  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫
  ঈদের দিনসহ আগামী পাঁচদিনই থাকতে পারে বৃষ্টির দাপট
  বাড্ডায় চিপস তৈরির কারখানায় আগুন, দুজনের দগ্ধ মরদেহ উদ্ধার
  পদ্মা সেতুতে ১২ ঘণ্টায় দুই কোটি ৪১ লাখ টাকা টোল আদায়

কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি :কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে শেখ রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৫ মে-২৬) দুপুরে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের মির্জানগর গ্রামে ওই অভিযান চালানো হয়।ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, মির্জানগর গ্রামে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছিল। এতে গ্রামীণ রাস্তার ব্যাপক ক্ষতি হওয়ায় সোমবার দুপুরে সেখানে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন। এ সময় অবৈধভাবে মাটি কাটার দায়ে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)’ অনুযায়ী অভিযুক্ত শেখ রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন জানান, জনস্বার্থে এবং সরকারি সম্পদ রক্ষায় অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মির্জানগর গ্রামের বিভিন্ন স্থানে অবৈধভাবে মাটি কেটে তা বিক্রি করা হচ্ছিল। বিশেষ করে কৃষিজমি, রাস্তার পাশ ও খালসংলগ্ন এলাকা থেকে মাটি উত্তোলনের ফলে গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি হচ্ছিল। ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তাঘাট ভেঙে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। পাশাপাশি কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয় বলে অভিযোগ ওঠে স্থানীয়দের পক্ষ থেকে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT