খুলনা, বাংলাদেশ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় সংবাদ প্রকাশে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকি- থানায় জিড
  প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে সাঁতারকে পেশায় পরিণত করতে হবে
  খুলনায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগে আটক ১,কুষ্টিয়া থেকে গ্রেফতার
  কেএমপি লবণচরা থানা পুলিশ কর্তৃক ০৮(আট) কেজি গাঁজা সহ ০১(এক) জন মহিলা আসামী গ্রেফতারঃকেএমপি
  কর্তব্যরত অবস্থায় ২০২৫ সালে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান।
  আসন্ন পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে খুলনার বিভিন্ন পশুর হাট ইজারাদারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  রামিসার ডিএনএ রিপোর্ট হস্তান্তর
  কেশবপুরে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ সামগ্রী বিতরণ
  বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ‘স্মার্ট বর্ডার’ গড়বে ভারত
  খুলনা রিজিয়ন হাইওয়ে পুলিশ ও কেএমপির “ঈদ প্রস্তুতি ও মতবিনিময় সভা”অনুষ্ঠিতঃ

খুলনা রিজিয়ন হাইওয়ে পুলিশ ও কেএমপির “ঈদ প্রস্তুতি ও মতবিনিময় সভা”অনুষ্ঠিতঃ

[ccfic]

ডেস্ক :

আজ ২৩ মে ২০২৬ খ্রিঃ দুপুর ০১.৩০ ঘটিকায় হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়ন পুলিশ সুপারের কার্যালয়ে খুলনা রিজিয়ন হাইওয়ে পুলিশ এবং কেএমপির “ঈদ প্রস্তুতি ও মতবিনিময় সভা”অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা এবং সভাপতিত্ব করেন খুলনা রিজিয়ন হাইওয়ের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব জনাব মোঃ জাকারিয়া।প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, বাংলাদেশ পুলিশ একটি মর্যাদাপূর্ণ ও সম্মানজনক পেশা। এই পেশার মাধ্যমে শুধু দায়িত্ব পালনই নয়, মানুষের ভালোবাসা ও সম্মান অর্জনের সুযোগও রয়েছে। তিনি সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।পুলিশ কমিশনার মহোদয় সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে হাইওয়ে পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা এবং জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনকারী সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ইতিবাচক মানসিকতা ও জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ এবং কেএমপি’র পক্ষ থেকে যেকোনো বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।এসময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব এম, এম শাকিলুজ্জামান-সহ হাইওয়ে পুলিশের বিভিন্ন পদমর্যদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT