খুলনা, বাংলাদেশ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় সংবাদ প্রকাশে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকি- থানায় জিড
  প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে সাঁতারকে পেশায় পরিণত করতে হবে
  খুলনায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগে আটক ১,কুষ্টিয়া থেকে গ্রেফতার
  কেএমপি লবণচরা থানা পুলিশ কর্তৃক ০৮(আট) কেজি গাঁজা সহ ০১(এক) জন মহিলা আসামী গ্রেফতারঃকেএমপি
  কর্তব্যরত অবস্থায় ২০২৫ সালে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান।
  আসন্ন পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে খুলনার বিভিন্ন পশুর হাট ইজারাদারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  রামিসার ডিএনএ রিপোর্ট হস্তান্তর
  কেশবপুরে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ সামগ্রী বিতরণ
  বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ‘স্মার্ট বর্ডার’ গড়বে ভারত
  খুলনা রিজিয়ন হাইওয়ে পুলিশ ও কেএমপির “ঈদ প্রস্তুতি ও মতবিনিময় সভা”অনুষ্ঠিতঃ

খুলনার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবি জানিয়ে আমরা বৃহত্তর খুলনাবাসীর মানববন্ধন

[ccfic]

ডেস্ক :

আসন্ন বাজেটে খুলনার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবিতে আমরা বৃহত্তর খুলনাবাসীর মানববন্ধন । খালিশপুর শিল্পাঞ্চলে বন্ধকৃত মিল -কল কারখানা দ্রুত চালু, খুলনায় গ্যাসের লাইন চালুকরন,আধুনিক সুযোগ সুবিধা সহ জিয়া হল নির্মান,খুলনা বিভাগীয় স্টেডিয়াম সংস্কার করে খেলাধুলার উপযোগী করা,খুলনা হাইটেক পার্কের কাজ শুরু, খুলনা নগরীর গুরুত্বপূর্ণ রূপসা ট্রাফিক মোড় থেকে রুপসা ব্রিজ সড়ক ও সোনাডাঙা টু ময়ূর বাইপাস সড়ক দ্রুত সংস্কারে আসন্ন বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবিতে আমরা বৃহত্তর খুলনাবাসীর উদ্যোগে নগরীর পিকচার প্যালেস মোড়ে আজ সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয় । সংগঠনের সহ সভাপতি সরদার আবু তাহের এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ ওমর ফারুক কচি’র সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে উপস্থিত থেকে দাবি সমূহের প্রতি একাত্মতা ও সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, বিশেষ অতিথি নারী নেএী এ্যাডঃশামীমা সুলতানা শিলু, নাগরিক সমাজের সদস্য সচিব এ্যাডঃ বাবুল হাওলাদার। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেলার খুলনা বিভাগের সমন্বয়ক মাহাফুজুর রহমান মুকুল, নাগরিক নেতা মিজানুর রহমান বাবু,সৈয়দ আলী হাকিম, সিরাজুল ইসলাম লিটন, মল্লিক আবুল কালাম আজাদ, মোঃ ওয়াহিদুর রহমান বাবু, মোঃ আজিজুল হক, এস এম মিজানুর রহমান , বীর মুক্তিযোদ্ধা নিতাই রায়,এ্যাডঃ মাসুম বিল্লাহ, শিরিন পারভিন, নাজমুল তারেক তুষার, জি এম ফারুক প্রমুখ । মানববন্ধনে খুলনাবাসীর এই ন্যায্য দাবি পূরনে আসন্ন বাজেটে সরকারকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়ার জন্য বক্তারা জোর দাবি জানান ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT