খুলনা, বাংলাদেশ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  যশোরের কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  মেটারনিটি হসপিটালের ২য় তলার ছাদ ঢালাই উপলক্ষে দোয়া মাহফিল
  শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কয়রায় বন্ধুসভার মানববন্ধন
  শিশু রামিসা হত্যার প্রতিবাদে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ
  সুন্দরবনে কোস্ট গার্ড ও বনদস্যুর গুলিবিনিময়, অপহৃত ২১ জেলেসহ অস্ত্র ও গুলি উদ্ধার
  বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা নিয়ে ভারতীয় সেনাপ্রধান ও দিনেশ ত্রিবেদীর বৈঠক
  ধর্ষণের শাস্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জামায়াতের
  ইরান যুদ্ধের কারণে ছেলের বিয়েতে যেতে পারছেন না ট্রাম্প
  স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য রাসুলের (সা.) চরম অবমাননা: জামায়াত
  স্বাধীনতার পর কেশবপুর থানায় প্রথম নারী ওসি”র যোগদান 

‎ডুমুরিয়ায় আদালত কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জমি দখলের চেষ্টা

[ccfic]

স্টাফ রিপোর্টার: ‎ডুমুরিয়ায় আদালতের আদেশ অমান্য করে রাতের আঁধারে ঘর তৈরির অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার চুকনগর এলাকায় এ ঘটনা ঘটে।আদালতে দায়ের করা মামলার বিবরণ সূত্রে জানা যায়, উপজেলার নরনিয়া এলাকার আঃ রহিম গাজী ওয়ারেশ সূত্রে প্রাপ্ত চুকনগর মডেল মহিলা কলেজের বিপরীতে এক খন্ড জমি দীর্ঘদিন ভোগদখল করে চাষাবাদ করে আসছে। সম্প্রতি ওই এলাকার মোহাম্মদ আলী সহ তার সাঙ্গপাঙ্গরা জমিটি নিজেদের দাবি করে জোর পূর্বক দখলের চেষ্টা চালায়। উপায়ান্তর না পেয়ে গত ১৮ মে খুলনা সিনিয়র সিভিল জজ আদালতে প্রতিপক্ষ মোহাম্মদ আলী গংদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলাটি শুনানি শেষে বিজ্ঞ আদালত উভয় পক্ষকে স্থিতিবস্থা বজায় এবং থানা পুলিশকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু আদালতের আদেশ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত মঙ্গলবার রাতে প্রতিপক্ষরা ওই জমিতে গিয়ে ঘেরা বেড়া সহ টিনশেড ঘর নির্মাণ করেছেন। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT