খুলনা, বাংলাদেশ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  বিসিবির নতুন কাউন্সিলর চৌধুরী শফিকুল ইসলাম
  বিভিন্ন মামলায় অভিযুক্ত ২৮২ সাংবাদিকের তালিকা হস্তান্তর
  প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সাক্ষাৎ
  আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে রাস্তায় কোন কোরবানির হাট বসানো যাবে না
  ফুলতলায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, বখাটে আটক
  কুয়েট ক্যাম্পাসের পুকুরে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু
  রঙমহল ফর ইয়ুথ’ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভা
  ‎ডুমুরিয়ায় হরিণের মাংস সহ দু’জনকে আটক করে বড় অংকের উৎকোচ নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগে দু’পুলিশ কনস্টেবল ক্লোজড
  তেরখাদার কৃতি সন্তান চৌধুরী তরিকুল ইসলামের বর্ণাঢ্য পুলিশ জীবন শেষে সম্মানজনক বিদায়
  নওগাঁ জেলার পোরশা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ জন।

‎ডুমুরিয়ায় হরিণের মাংস সহ দু’জনকে আটক করে বড় অংকের উৎকোচ নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগে দু’পুলিশ কনস্টেবল ক্লোজড

[ccfic]

স্টাফ রিপোর্টার, খুলনা: ‎ডুমুরিয়ায় হরিণের মাংস সহ দু’জনকে আটক করে বড় অংকের উৎকোচ নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার মাদারতলা পুলিশ ফাঁড়ির মাত্র দুই শত গজ দূরে গোবিন্দ মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে।এ ঘটনায় দুই পুলিশ কনস্টেবল কে ক্লোজড করেছেন উর্ধ্বতন কর্তৃপক্ষ।প্রাপ্ত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদারতলা পুলিশ ফাঁড়ির কনস্টেবল মাইনুল ইসলাম (বিপি -৮৩৯) ও কনস্টেবল মোছাব্বির হোসেন (বিপি -৫৪২) ঘটনার রাতে মাদারতলা মোবাইল টাওয়ারের পাশে মায়া হোটেলের মালিক গোবিন্দ মন্ডলের বাড়িতে অভিযান চালায়।এ সময় হরিণের মাংস বেচাকেনার সময় ২০ কেজি মাংস সহ ওই গ্রামের পরিতোষ মন্ডলের ছেলে সুফল মন্ডল ও মায়া নামে এক নারীকে আটক করে। এরপর দর কষাকষির এক পর্যায়ে কনস্টেবল দ্বয় ওদের কাছ থেকে নগদ ৭০ হাজার টাকা ও ১০ কেজি হরিণের মাংস নিয়ে তাদের ছেড়ে দেয়।এ ব্যবসার সাথে স্থানীয় ৩/৪ জন যুবক জড়িত আছে বলে একটা সূত্র জানায়। পরদিন এ ঘটনা জানাজানি হলে শুক্রবার রাতে অভিযুক্ত ওই কনস্টেবল দ্বয় ৪০ হাজার টাকা সুফলের নিকট ফেরত দিয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে মাদারতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজির হোসেন বলেন, ঘটনা সম্পর্কে আমার কিছু জানা নেই। তবে যদি কেউ অপরাধ করে থাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে উর্ধ্বতন কতৃপক্ষ। ঘটনা প্রসঙ্গে খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম (বিপিএম-সেবা) জানান, দুই কনস্টেবলের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগের ভিত্তিতে তাদেরকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। এবং তদন্ত অব্যাহত রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT