খুলনা, বাংলাদেশ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুয়েটে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের বিবৃতি
  কেশবপুর ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান,৭ ব্যবসায়ীকে অর্থদন্ড
  শায়েখে চরমোনাই খুলনায় আসছে আগামীকাল
  ডুমুরিয়ায় বন্যপ্রাণী ঘুঘু অবমুক্ত করলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস
  সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার দাফন সোমবার
  তরুণের হাতে মাদকের বিষ নয়, স্বপ্নের পতাকা দেখতে চাই : হুইপ বকুল
  শিরোমনিতে মাতাল অবস্থায় উৎপাত করার সময় বাসের হেলপারকে গণধোলাই
  জামায়াত নেতার বাড়িতে মিললো ৯৯ বস্তা সরকারি চাল
  খুলনা জেলা বিএনপিকে ফুলেল শুভেচ্ছায় নবগঠিত জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ
  দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলে উন্নয়নের সুফল সাধারণ মানুষের ঘরে পৌঁছাবে না

কেশবপুর ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান,৭ ব্যবসায়ীকে অর্থদন্ড

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি :যশোরের কেশবপুর পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছেন। গত শনিবার (৬ এপ্রিল) দুপুরে অভিযান পরিচালনাকালে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার অপরাধে ৬জন ব্যবসায়ীকে সাড়ে ছয় হাজার টাকা এবং সোয়াবিন তেলের মূল্য থেকে বেশি দামে বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলাম।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার (১৬ মে-২৬) দুপুরে কেশবপুর পৌর শহরের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার অপরাধে ভাই ভাই পাটি ঘরের মালিক ফয়সাল-কে ১’হাজার, চয়েস কসমেটিক্স-এর মালিক ইমামুল-কে ১’হাজার টাকা, ভিম স্টোরের মালিক কানাই-কে ৫’শত টাকা, অরুণ পাল-কে ১’হাজার টাকা, রাজু গার্মেন্টেসের মালিক রাজু আহমেদ-কে ১’হাজার টাকা, বনিক বাসনালয়ের মালিক-কে স্থানীয় সরকার ও পৌরসভা আইনে ২’হাজার টাকা জরিমানা এবং সোয়াবিন তেলের মূল্যের থেকে বেশি দামে বিক্রি করার অপরাধে মুদি ব্যবসায়ী তপন কুমার-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১’হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কেশবপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।এ ব্যাপারে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম বলেন, পৌর শহরের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার অপরাধে ছয় ব্যবসায়ীকে সাড়ে ছয় হাজার টাকা এবং সোয়াবিন তেলের মূল্যের থেকে বেশি দামে বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১’হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে আগামীতেও উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT