খুলনা, বাংলাদেশ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় গৃহকর্মীর ঝু”লন্ত ম”রদেহ উ”দ্ধার, তদন্তে পুলিশ
  আধুনিক আম চাষে গোমস্তাপুরে রফিকুল ইসলামের চমক: শিয়ালমারি মাঠে সফলতার নতুন দিগন্ত
  সমাজ গঠনের জন্য সকলের সার্বিক সহযোগীতার প্রয়োজন -এমপি মাহফুজা হান্নান
  নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করছে সরকার
  খুলনায় গৃহকর্মীর ঝু”লন্ত ম”রদেহ উ”দ্ধার, তদন্তে পুলিশ.
  দিনাজপুর বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা ও টিন বিতরণ
  কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
  নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার ২য টাউন হল সভা অনুষ্ঠিত
  জেলা তথ্য অফিসারের ভূমিকা নিয়ে ক্ষোভে ফুঁসছে মাগুরার সাংবাদিক সমাজ, সরকারের উন্নয়ন প্রচার কার্যক্রমে ডাকা হয়নি সকল সাংবাদিক
  ঘামে ভেজা শরীর, তবু থামেননি হেলাল—শুনেছেন শত মানুষের দুঃখ

কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

[ccfic]

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ টাকাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার (১৩ মে) রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে কমলগঞ্জ থানাধীন ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগান (বাজার টিলা) এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন বীরেন বুনার্জি (৪৩) ও তার স্ত্রী সুভদ্রা বুনার্জি (৪০)। তারা উভয়েই মিরতিংগা চা বাগান এলাকার বাসিন্দা।এসআই হীরক চক্রবর্তীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল তাদের বসতঘরে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ১ হাজার ২০০ টাকা উদ্ধার করে।ডিবির অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, গ্রেফতারকৃত বীরেন বুনার্জির বিরুদ্ধে পূর্বের ১টি এবং সুভদ্রা বুনার্জির বিরুদ্ধে পূর্বের ২টি মাদক মামলা রয়েছে।তিনি আরও জানান, এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। নবাগত পুলিশ সুপারের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT