খুলনা, বাংলাদেশ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় গৃহকর্মীর ঝু”লন্ত ম”রদেহ উ”দ্ধার, তদন্তে পুলিশ
  আধুনিক আম চাষে গোমস্তাপুরে রফিকুল ইসলামের চমক: শিয়ালমারি মাঠে সফলতার নতুন দিগন্ত
  সমাজ গঠনের জন্য সকলের সার্বিক সহযোগীতার প্রয়োজন -এমপি মাহফুজা হান্নান
  নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করছে সরকার
  খুলনায় গৃহকর্মীর ঝু”লন্ত ম”রদেহ উ”দ্ধার, তদন্তে পুলিশ.
  দিনাজপুর বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা ও টিন বিতরণ
  কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
  নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার ২য টাউন হল সভা অনুষ্ঠিত
  জেলা তথ্য অফিসারের ভূমিকা নিয়ে ক্ষোভে ফুঁসছে মাগুরার সাংবাদিক সমাজ, সরকারের উন্নয়ন প্রচার কার্যক্রমে ডাকা হয়নি সকল সাংবাদিক
  ঘামে ভেজা শরীর, তবু থামেননি হেলাল—শুনেছেন শত মানুষের দুঃখ

বাগেরহাট জেলা ছাত্রদলের কমিটি গঠন, মোংলায় ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

[ccfic]

মোঃ এনামুল হক,মোংলা প্রতিনিধি: দীর্ঘ প্রায় ৮ বছর পর বাগেরহাট জেলা ছাত্রদলের কমিটি গঠন হয়েছে। মঙ্গলবার রাতে এ কমিটি গঠিত হয়। নতুন এ কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার রাতে মোংলায় শুভেচ্ছা মিছিল করেছে ছাত্রদল। মোংলা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে পৌর মার্কেট চত্বর থেকে বের হওয়া শুভেচ্ছা মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ শুভেচ্ছা মিছিলে অংশ নেয় পৌর ছাত্রদলও। পরে শুভেচ্ছা মিছিলটি ফের পৌর মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম শুভ, সাবেক যুগ্ম আহবায়ক মঈনউদ্দীন জনি, সাবেক সদস্য মহসিন ভূইয়া, পৌর ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম কাওসার ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রমজান, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি মোঃ আব্দুল্লাহ, মোংলা সরকারি কলেজ ছাত্রদল সভাপতি সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক শামীম হোসেন ও সিনিয়র সহ-সভাপতি তানভীর ইসলাম সৌরভ।
দীর্ঘ ৮ বছর পর গঠিত হওয়া বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটির সভাপতি হয়েছেন আতিকুজ্জামান রাসেল ও সাধারণ সম্পাদক নেয়ামুল কবির রাহুল।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT