খুলনা, বাংলাদেশ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যুর ঘটনায় ৭দিন পর থানায় মামলা
  ইরান ইস্যুতে জাতীয় নিরাপত্তা দলের মুখোমুখি ট্রাম্প
  রূপসার ডোবা বাজারে জিএম কামরুজ্জামান টুকুর গণসংযোগ.
  সুন্দরবনের ডাকাত বাহিনী প্রধান মেজ জাহাঙ্গীর অস্ত্র ও গোলাবারুদসহ আটক
  মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে উদ্দেশ্যেপ্রণোদিত সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  বোনজামাইয়ের সঙ্গে মোটরসাইকেলে ঘুরে ঘুরে ছিনতাই করত দুই ভাই
  দিনাজপুর বীরগঞ্জে র‍্যাবের অভিযানে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ২
  ইরান ইস্যুতে জাতীয় নিরাপত্তা দলের মুখোমুখি ট্রাম্প
  পরিকল্পনা প্রতিমন্ত্রী সাকির সাথে সাক্ষাৎ কেসিসি’র প্রশাসক মঞ্জুর
  জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু, শোকাহত কেশবপুরবাসী

দিনাজপুর বীরগঞ্জে র‍্যাবের অভিযানে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ২

[ccfic]

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‍্যাব-১৩ এর অভিযানে কালো পাথরের তৈরি একটি প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১১মে সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপুর নতুন বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আব্দুর রউফের সার ও কীটনাশকের দোকানে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে কালো পাথরের তৈরি বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়।এ সময় মোঃ আব্দুর রউফ (৬২) ও গণি মিয়া (৫৪),কে আটক করে র‍্যাব। উদ্ধার হওয়া মূর্তিটির দৈর্ঘ্য প্রায় ১৬.৫ ইঞ্চি, প্রস্থ ৭.৫ ইঞ্চি ও ওজন সাড়ে ৬ কেজি। এ ছাড়া ঘটনাস্থল থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে সংগ্রহের কথা স্বীকার করেছে। এ ঘটনায় প্রত্নসম্পদ সংরক্ষণ আইনে মামলা করে আসামিদের বীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT