খুলনা, বাংলাদেশ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যুর ঘটনায় ৭দিন পর থানায় মামলা
  ইরান ইস্যুতে জাতীয় নিরাপত্তা দলের মুখোমুখি ট্রাম্প
  রূপসার ডোবা বাজারে জিএম কামরুজ্জামান টুকুর গণসংযোগ.
  সুন্দরবনের ডাকাত বাহিনী প্রধান মেজ জাহাঙ্গীর অস্ত্র ও গোলাবারুদসহ আটক
  মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে উদ্দেশ্যেপ্রণোদিত সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  বোনজামাইয়ের সঙ্গে মোটরসাইকেলে ঘুরে ঘুরে ছিনতাই করত দুই ভাই
  দিনাজপুর বীরগঞ্জে র‍্যাবের অভিযানে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ২
  ইরান ইস্যুতে জাতীয় নিরাপত্তা দলের মুখোমুখি ট্রাম্প
  পরিকল্পনা প্রতিমন্ত্রী সাকির সাথে সাক্ষাৎ কেসিসি’র প্রশাসক মঞ্জুর
  জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু, শোকাহত কেশবপুরবাসী

পরিকল্পনা প্রতিমন্ত্রী সাকির সাথে সাক্ষাৎ কেসিসি’র প্রশাসক মঞ্জুর

[ccfic]

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি’র সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে এ সাক্ষাৎ করেন।সাক্ষাৎকালে প্রশাসক জনভোগান্তিসহ ব্যবসায়ীদের ক্ষতির বিষয়টি তুলে ধরে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) কর্তৃক বাস্তবায়নাধীন ‘খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন’ প্রকল্পের সংশোধিত ডিপিপি আসন্ন একনেক সভায় উত্থাপন ও অনুমোদনের জন্য প্রতিমন্ত্রীকে অনুরোধ জানান।উল্লেখ্য, নির্মাণাধীন গুরুত্বপূর্ণ এ সংযোগ সড়কের অবশিষ্ট কাজ সম্পন্নের জন্য কেডিএ কর্তৃক তৃতীয় বারের মত আরডিপিপি প্রস্তুত করে অনুমোদনের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে যা একনেক সভায় উপস্থাপনের জন্য প্রক্রিয়াধীন। ইতোপূর্বে প্রশাসক এ সড়কটি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনাপূর্বক পরবর্তী একনেক সভায় এজেন্ডাভুক্ত ও অনুমোদনের বিষয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি বরাবর আধা সরকারি পত্রও প্রেরণ করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT