খুলনা, বাংলাদেশ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু, শোকাহত কেশবপুরবাসী
  তেরখাদায় বুড়িমার গাছতলায় মহোৎসব:মানত, সংকীর্তন আর বৈশাখী মেলায় মানুষের ঢল
  শেষ বিকেলে নাহিদ ঝড়ে কুপোকাত পাকিস্তান, সিরিজে এগিয়ে গেলো বাংলাদেশ
  জাতীয় ছাত্রশক্তি কক্সবাজার সরকারি কলেজ শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন
  দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনের সমাপ্তি: ভোলাহাটে গ্রাম পুলিশ নজরুল ইসলামের বিদায় সংবর্ধনা
  গোমস্তাপুরে গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
  ডুমুরিয়ায় পোল্লা চাষে কৃষকের অভাবনীয় সাফল্য: লাভের মুখ দেখছেন খামারিরা
  সুন্দরবনে বাঘের আক্রমণে বাবলু গাজী নামে এক মৌয়াল আহত
  ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার বন্ধে সচেতনতার কোন বিকল্প নেই
  চিকিৎসা শেষে খুলনায় ফিরেছেন তুহিন, নেতাকর্মীদের মধ্যে স্বস্তি

চিকিৎসা শেষে খুলনায় ফিরেছেন তুহিন, নেতাকর্মীদের মধ্যে স্বস্তি

[ccfic]

ডেস্ক :

ঢাকায় চিকিৎসা শেষে খুলনায় ফিরেছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তার খুলনায় প্রত্যাবর্তনে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সোমবার মহানগর বিএনপি’র মিডিয়া সেলের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ঢাকায় চিকিৎসা গ্রহণের পর শফিকুল আলম তুহিন বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছেন। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি খুলনায় ফিরে আসেন। এ উপলক্ষে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছেন মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি নেতারা তুহিনের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, দলের সাংগঠনিক কর্মকান্ডে তার সক্রিয় উপস্থিতি নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। দীর্ঘদিন ধরে তিনি খুলনা মহানগর বিএনপিকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে আসছেন বলেও উল্লেখ করা হয়।শুকরিয়া জ্ঞাপন করেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এড. শফিকুল আলম মনা, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মোঃ মাসুদ পারভেজ বাবু, ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজসহ অন্যান্য নেতারা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT