খুলনা, বাংলাদেশ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  নরসিংদীর শিবপুরে মোঃ আলীম উদ্দিনকে বদলি জনিত সংবর্ধনা।
  রূপসায় রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মবার্ষিকী. ৮ মে উদ্বোধন, চলবে তিনদিন.
  বিজয় থালাপাতি : নায়ক থেকে নেতার উত্থান
  ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
  সব ধরনের বিমান চলাচলে নিষেধাজ্ঞা বাতিল আমিরাতের
  বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  দীর্ঘ সময় পর সংসদে নারী আসনে খুলনার জায়গা না পাওয়ায় হতাশা ও আলোচনা
  মণিরামপুর থানা পুলিশের সফল অভিযান; ৪৮ ঘণ্টায় অপহৃত নাবালিকা উদ্ধার
  আওয়ামী মার্কা আলাপ সংসদে কেন
  পশ্চিমবঙ্গের হাই ভোল্টেজ নির্বাচনের ফল ঘোষণা আজ

তেরখাদায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের নতুন কার্যালয়ের উদ্বোধন, সমাজসেবায় এগিয়ে আসার ডাক

[ccfic]

নিজস্ব প্রতিবেদক:

খুলনার তেরখাদা উপজেলায় অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী অধিকার পরিষদের উপজেলা শাখার নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা থেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে।সোমবার (৪ মে) তেরখাদা সুপার মার্কেটের দ্বিতল ভবনে অনুষ্ঠিত এ আয়োজনের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. রেজাউল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তৌহিদুল ইসলাম শিকদার।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ তাহমিনা সুলতানা নীলা। তিনি বলেন, সশস্ত্রবাহিনীর সদস্যরা দেশপ্রেম, শৃঙ্খলা ও আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত। অবসর গ্রহণের পরও তাদের অভিজ্ঞতা সমাজের জন্য মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত হতে পারে। এই অভিজ্ঞতা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিলে তা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তিনি আরও বলেন, তেরখাদার উন্নয়ন কর্মকাণ্ডে অবসরপ্রাপ্ত সদস্যদের সম্পৃক্ততা স্থানীয় অগ্রগতিকে ত্বরান্বিত করতে পারে। আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় তাদের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করা হয়। একই সঙ্গে নিজেদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদেরও স্বাবলম্বী হতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি। দেশপ্রেম যে আজীবনের অঙ্গীকার—এ কথাও তুলে ধরেন তিনি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী অধিকার পরিষদ খুলনা জেলা শাখার সভাপতি মো. তরিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) আব্দুস সালাম বিশ্বাস।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সার্জেন্ট (অব.) মো. বখতিয়ার রহমান, সাধারণ সম্পাদক ল্যান্স কর্পোরাল (অব.) মো. ইকরামুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. আলী গফ্ফার, সার্জেন্ট (অব.) মো. পারভেজ আলম, সার্জেন্ট (অব.) মো. আব্দুস সামাদ, মো. আক্তারুজ্জামান এবং মো. মাসরুর মোল্যা।এ ছাড়া সংগঠনের অন্যান্য সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের ঐক্যবদ্ধ উদ্যোগ সমাজের সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT