খুলনা, বাংলাদেশ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল
  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.
  ধ্বংসের কিনারায় কয়রা যুবসমাজ গিলে খাচ্ছে মাদক-জুয়ার বিষাক্ত সিন্ডিকেট

একই হোটেলে হামলার শিকার হয়েছিলেন আরেক মার্কিন প্রেসিডেন্ট

[ccfic]

ডেক্স :

হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে গোলাগুলি হয়েছে। ওয়াশিংটন হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজের অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে। একই জায়গাতেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানও হামলার শিকার হয়েছিলেন।রোববার (২৬ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন হিলটনে ১৯৮১ সালে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের ওপর হামলা চালানো হয়েছিল। ওই বছরের ৩১ মার্চ হোটেলের ভেতরে একটি বক্তব্য শেষ করে লিমুজিনে ফেরার পথে রিগ্যানের ওপর গুলি চালানো হয়। জন হিঙ্কলি জুনিয়র নামের এক অস্ত্রধারী এ হামলা চালান।ওই হামলায় রিগ্যান প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন। একটি গুলি প্রেসিডেন্টের লিমুজিনের পাশে লেগে প্রতিফলিত হয়ে তার শরীরে আঘাত করে। এতে তার একটি পাঁজরের হাড় ভেঙে যায় এবং ফুসফুসে ছিদ্র হয়। তাকে দ্রুত কাছের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসার পর ১১ এপ্রিল তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।বিবিসি জানিয়েছে, হামলায় তৎকালীন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি জেমস ব্রাডিও আহত হন। পাশাপাশি একজন সিক্রেট সার্ভিস এজেন্ট এবং স্থানীয় পুলিশ বিভাগের একজন কর্মকর্তাও গুলিবিদ্ধ হন।ব্র্যাডি মাথায় গুরুতর আঘাত পান। এর ফলে তিনি সারাজীবনের জন্য প্রতিবন্ধী হয়ে পড়েন। এই আঘাতজনিত জটিলতায় পরবর্তীতে ২০১৪ সালে তার মৃত্যু হয়।প্রতিবেদনে বলা হয়েছে, হিঙ্কলিকে মানসিক অসুস্থতার কারণে দোষী সাব্যস্ত করা হয়নি। তবে তাকে ওয়াশিংটনের সেন্ট এলিজাবেথ হাসাপাতালের উচ্চ নিরাপত্তা বিভাগে রাখা হয় এবং ২০১৬ সালে মুক্তি দেওয়া হয়। আজও হোটেলের দেয়ালে একটি ফলক রয়েছে, যা সেই গুলির ঘটনার স্থানকে চিহ্নিত করে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT