খুলনা, বাংলাদেশ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল
  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.
  ধ্বংসের কিনারায় কয়রা যুবসমাজ গিলে খাচ্ছে মাদক-জুয়ার বিষাক্ত সিন্ডিকেট

তেরখাদা চিত্রা মহিলা ডিগ্রী কলেজে এমপি আজিজুল বারী হেলালকে বর্ণাঢ্য সংবর্ধনা

[ccfic]

ডেক্স :

নিজস্ব প্রতিবেদক:শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের বিকাশকে সামনে রেখে তেরখাদায় অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলার ঐতিহ্যবাহী চিত্রা মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে শনিবার (২৫ এপ্রিল) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংবর্ধিত হন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব ও কলেজের গভর্নিং বডির সভাপতি কে এম আলী নেওয়াজ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার বাছাড় ও শিক্ষক জেড এম শামীম আহমেদ।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমান। তিনি কলেজের শিক্ষা কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।প্রধান অতিথির বক্তব্যে এমপি আজিজুল বারী হেলাল বলেন, “শিক্ষাই জাতির অগ্রগতির প্রধান চালিকাশক্তি। একটি শিক্ষিত জাতিই পারে দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে।” তিনি আরও বলেন, শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জনের বিষয় নয়; এটি মানুষকে নৈতিকতা, মূল্যবোধ ও মানবিকতায় সমৃদ্ধ করে তোলে।শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক গুণাবলি অর্জন করতে হবে। তাহলেই তোমরাই হবে আগামীর নেতৃত্ব, এগিয়ে যাবে বাংলাদেশ।”বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা, জেলা বিএনপি নেতা জুলফিকার আলী জুলু, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, বিএনপি নেতা রবিউল হোসেন, সরদার আব্দুল মান্নান এবং ইকরাম হোসেন জমাদ্দার।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক দেবাশীষ বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দ প্রসাদ সাহা, বিএনপি নেতা মোল্লা মাহবুবুর রহমান, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক, মোল্লা হুমায়ূন কবির, মিল্টন হোসেন মুন্সী, আবুল হোসেন বাবু এবং শেখ আজিজুর রহমান আজিবার।অনুষ্ঠান চলাকালে কলেজের পক্ষ থেকে প্রধান অতিথি এমপি আজিজুল বারী হেলালকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও মানপত্র প্রদান করা হয়। এ সময় পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।শেষে এমপি হেলাল কলেজের সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনটি পরিণত হয় এক স্মরণীয় আয়োজনে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT