
ডেস্ক রিপোর্ট: আগামী জুলাই থেকে শিক্ষার্থীদের কাছে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, প্রাথমিকভাবে সারাদেশে প্রথম ধাপে প্রথম শ্রেণির এক লাখ শিক্ষার্থীর কাছে এসব পণ্য পৌঁছে দিতে চায় সরকার।বুধবার (২২ এপ্রিল) সকালে সচিবালয়ে শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও পোশাক বিতরণ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শেষে এ কথা জানান তিনি।এসময় তিনি আরও জানান, প্রতি উপজেলায় দুটি করে স্কুলে এ কর্মসূচি বাস্তবায়নে স্কুল নির্বাচন করবেন স্থানীয় প্রশাসন। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সব বিদ্যালয়ের ছাত্রদের একই রকম পোশাক এবং ছাত্রীদের পোশাকও একই রকম হবে।তিনি আরও জানান, শিক্ষা, বস্ত্র ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমন্বয়ে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
