
হাফিজা খানম স্টাফ রিপোর্টার : এসএসসি পরীক্ষা উপলক্ষে তেরখাদা উপজেলার ২ নং বারসাত ইউনিয়নের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন বিএনপি নেতা ও বারসাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মিল্টন মুন্সী।মঙ্গলবার সকালে তিনি বারসাত ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে যান এবং পরীক্ষার্থীদের খোঁজখবর নেন। এ সময় তিনি কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরীক্ষার্থীদের জন্য দোয়া কামনা করেন।মোহাম্মদ মিল্টন মুন্সী তেরখাদা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও খুলনা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ২ নং বারসাত ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে মিল্টন মুন্সী বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে। পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে সেজন্য সবার সহযোগিতা দরকার। নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দেখে ভালো লাগছে।”এ সময় তার সঙ্গে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।স্থানীয়রা জানান, ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত মিল্টন মুন্সী বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এলাকাবাসীর পাশে থাকেন। পরীক্ষার মতো জাতীয় গুরুত্বপূর্ণ সময়ে তার কেন্দ্র পরিদর্শনকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা।
