খুলনা, বাংলাদেশ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কাল শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা
  তড়িঘড়ি সংস্কারে যশোরের সড়ক :টেকসইতা নিয়ে প্রশ্ন
  হামের প্রকোপ কবে কমতে পারে?
  যুদ্ধবিরতির মেয়াদ আর দুই দিন
  সরকার জনস্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে : সিলেটে বাণিজ্যমন্ত্রী
  বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বগুড়া ব্যুরো
  সংরক্ষিত আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন ৩৬ জন
  এনসিপিকে মানুষ জামায়াতের অংশ মনে করে : জিএম কাদের
  শীর্ষ ১০ ‘ইহুদিবিদ্বেষী’ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করল ইসরাইল
  বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

খুলনায় ধর্ষণের অভিযোগে ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ

[ccfic]

খুলনায় ধর্ষণের অভিযোগে ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ধর্ষককে গ্রেফতার করে মঙ্গলবার তাকে জেলহাজতে পাঠানো হয়।জেলার তেরখাদা উপজেলা কুমিরডাঙ্গা গ্রামে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে বছরজুড়ে ধর্ষণের অভিযোগ ওঠে মফিজ শেখের বিরুদ্ধে। সে তেরখাদার হাড়িখালী মো. নজরুল শেখের ছেলে। তার বিরুদ্ধে মাদকের কয়েকটি মামলা রয়েছে।তেরখাদা থানার ওসি মেহেদী হাসান জানান, আসামি মফিজ শেখ (৪০) বাদিনীকে প্রায় এক বছর পূর্বে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং কৌশলে মোবাইলে ভিডিও করে বাদিনীকে ভয় দেখিয়ে প্রতিনিয়ত ধর্ষণ করতে থাকে। সর্বশেষ গত ২৯ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে আসামি তেরখাদার কুমিরডাঙ্গা গ্রামে বাদীর শয়নকক্ষে ঢুকে শারীরিক মেলামেশার ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ার হুমকি দিয়ে বাদিনীকে আবারও জোরপূর্বক ধর্ষণ করে।এ ঘটনায় গৃহবধূ (৩১) বাদী হয়ে সোমবার দিবাগত রাতে তেরখাদা থানায় মামলা দায়ের করেন। সোমবার দিবাগত রাতে তেরখাদার হাড়িখালী এলাকায় নিজ বাড়ি থেকে মফিজ শেখকে গ্রেফতার করে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT