খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় বস্তাবন্দি লাশের রহস্য উন্মোচন: পরিচয় শনাক্তের পর ঘাতক গ্রেফতার
  মৌলভীবাজারে ভয়াবহ বিদ্যুৎ সংকট: দিনে-রাতে অন্ধকারে জনজীবন বিপর্যস্ত, ক্ষতির মুখে ব্যবসা
  উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ থাকবে
  ‎দিঘলিয়ায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে উত্তেজনা, আটক ১
  পরীক্ষা উপলক্ষে বারসাত ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করলেন মিল্টন মুন্সী
  বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার
  বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার.
  বিমানবন্দর রেলস্টেশনে মানবিকতার অনন্য দৃষ্টান্ত, ইনচার্জ হারুন উর রশিদ
  তেরখাদায় নতুন ইউএনও তাহমিনা সুলতানা নীলা’র যোগদান, জনবান্ধব প্রশাসন গড়ার অঙ্গীকার
  আজই পাকিস্তান যাচ্ছে মার্কিন-ইরানি প্রতিনিধিদল : আল আরাবিয়া

কুয়েটে ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৪

[ccfic]

ডেস্ক রিপোর্ট: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েট’র ৩১ জন শিক্ষক ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৪’ লাভ করেছেন। ২০২৪ সালে উচ্চমানের (হাই ইমপ্যাক্ট) আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের স্বীকৃতি হিসেবে সংশ্লিষ্ট অনুষদের এক্সপার্ট প্যানেল কর্তৃক যাচাই-বাছাই শেষে উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির (সিএএসআর) সুপারিশক্রমে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকদের মাঝে এ অ্যাওয়ার্ড প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মাদ হারুনুর রশীদ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আব্দুর রফিক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ এবং সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুর রকিব মোহাম্মদ জালাল উদ্দিন জামালী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষণা ও স¤প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একই দপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান।এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কাজী হামিদুল বারী, প্রফেসর ড. মোঃ রাফিজুল ইসলাম, প্রফেসর ড. মোঃ খালেকুজ্জামান; বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমান সবুজ, সহকারী অধ্যাপক আয়ন সাহা ও প্রভাষক শুভ দীপ দত্ত; আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের সহকারী অধ্যাপক সৌমিত্র কুমার সরকার ও মাফরিদ হায়দার; গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান ও সহযোগী অধ্যাপক আশীষ বর্মন; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের সহযোগী অধ্যাপক ড. আনজুম তাসনুভা। এছাড়া ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, প্রফেসর ড. মোঃ তাওয়াবুর রহমান, সহযোগী অধ্যাপক ড. আবু সাঈদ মোঃ জান্নাতুল ইসলাম ও সহকারী অধ্যাপক আরেফিন আহমেদ শুভ; ইলেকট্রনিক্স এ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মনির হোসেন, প্রফেসর ড. শেখ মোঃ রবিউল ইসলাম ও সহকারী অধ্যাপক মুশফিকুর রহমান মাসুক; ম্যাটেরিয়াল সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ সাইদুজ্জামান, সহকারী অধ্যাপক আসিফ হোসেন ও প্রভাষক মোঃ ইমরান সরকার। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ আরিফুজ্জামান, প্রফেসর ড. মোঃ আশরাফুল ইসলাম ও প্রফেসর ড. দীপায়ন মন্ডল; ইন্ডাস্ট্রিয়াল এ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক পলাশ সাহা, সহকারী অধ্যাপক ইসমাইল হোসেন ও সহকারী অধ্যাপক রিদওয়ান মোস্তফা; লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ আবুল হাসেম ও প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দিন; টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আলবেরুনী আজিজ এবং মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক প্রিয় নাথ রায় এ অ্যাওয়ার্ড লাভ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, হল প্রভোস্ট এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT