খুলনা, বাংলাদেশ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ, স্থানীয়দের দাবি—আচরণ অস্বাভাবিক
  তেরখাদায় চেয়ারম্যানের স্ত্রীকে ঘিরে ভাইরাল পোস্ট,ঘটেনি এমন কোনো ঘটনা; আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের
  তেরখাদায় চেয়ারম্যানের স্ত্রীকে ঘিরে ভাইরাল পোস্ট,ঘটেনি এমন কোনো ঘটনা; আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের
  কাল শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা
  তড়িঘড়ি সংস্কারে যশোরের সড়ক :টেকসইতা নিয়ে প্রশ্ন
  হামের প্রকোপ কবে কমতে পারে?
  যুদ্ধবিরতির মেয়াদ আর দুই দিন
  সরকার জনস্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে : সিলেটে বাণিজ্যমন্ত্রী
  বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বগুড়া ব্যুরো
  সংরক্ষিত আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন ৩৬ জন

শিশুশ্রমে জড়িত শিশুদের অভিভাবকদের কর্মসংস্থান বৃদ্ধিতে বিভিন্ন প্রশিক্ষণ আয়োজনে নির্দেশনা

[ccfic]

ডেস্ক রিপোর্ট: জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির ১৫তম সভা গতকাল বুধবার খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে¡ তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।সভায় জেলা প্রশাসক বলেন, সমাজসেবা অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরসহ অন্যান্য এনজিওকে যেমন ওয়ার্ল্ড ভিশন, মাসাস, ইউসেফ, জেজেএস প্রভৃতি দপ্তরের আওতাধীন নানাবিধ শিশু সুরক্ষামূলক কর্মসূচিতে শিশুশ্রমে জড়িত শিশুদের পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত কমিটির নিয়মিত সভা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে শিশুশ্রম নিরসন সংক্রান্ত হালনাগাদ ও সমন্বিত ডাটাবেজ তৈরির বিষয়ে মন্ত্রণালয় ও অধিদপ্তরের সাথে যোগাযোগ রাখতে বলেন।প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ায় শিশুশ্রম নিরসনে ‘আসুন শিশুশ্রম মুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতনতামূলক প্রচার-প্রচারণা কার্যক্রম জোরদার করতে বলেন। শিশুশ্রমে জড়িত শিশুদের অভিভাবকদের কর্মসংস্থান বৃদ্ধিতে বিভিন্ন প্রশিক্ষণ আয়োজনের বিষয়ে বিভিন্ন এনজিওকে যুক্ত করার নিদের্শনা দেন।সভায় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ ইমরান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিচালক সানতাজ বিল্লাহ, সহকারী মহাপরিদর্শক মোঃ শাহিনুর রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। খুলনা জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে এই সভার আয়োজন করে। উল্লেখ্য, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্য অনুযায়ী ফেব্র“য়ারি ২০২৬ মাসে শিশুশ্রম নিরসনকৃত শিশু সংখ্যা ৪৭ জন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT