খুলনা, বাংলাদেশ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে খাল থেকে অবৈধ পাটা উচ্ছেদ
  খুলনা সিটি ইউনিটের প্রশাসক মহোদয়কে সিনিয়র রেড ক্রিসেন্ট ইয়ুথ ফোরামের ফুলেল শুভেচ্ছা
  নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
  সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে চিত্রল হরিণ, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত
  বটিয়াঘাটা প্রেসক্লাবে সভাপতি এ্যাড.সোহেল রানা মোল্লা,সমযোতায় সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মুন্সী
  গিয়াস নগর বাজারকে আবার সচল করার অনুরোধ
  তেরখাদায় গাছ থেকে লাফ, নদীতে তলিয়ে যাওয়া—একদিন পর মিলল কিশোরের মরদেহ
  জাল সনদে ফুয়েল কার্ড নিতে এসে ধরা, দুই যুবককে জরিমানা
  হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু
  অনড় অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান, সমঝোতা নিয়ে অনিশ্চয়তা

পোপ লিওকে উদ্দেশ্য করে ফের ট্রাম্পের পোস্ট, যা বললেন

[ccfic]

ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। ভ্যাটিকানের প্রধান পোপ লিওকে উদ্দেশ্য করে দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। বুধবার (১৫ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘কেউ কি দয়া করে পোপ লিওকে বলতে পারবেন, ইরান গত দুই মাসে অন্তত ৪২ হাজার নিরীহ ও সম্পূর্ণ নিরস্ত্র বিক্ষোভকারীকে হত্যা করেছে? ইরানের হাতে পারমাণবিক বোমা থাকা একেবারেই গ্রহণযোগ্য নয়।’ পোস্টের শেষে তিনি লেখেন, ‘আমেরিকা ফিরে এসেছে!!!’এর দুই দিন আগে ট্রাম্প সামাজিক মাধ্যমে পোপ লিওকে আক্রমণ করে তাকে ‘অপরাধ দমনে দুর্বল’ এবং ‘পররাষ্ট্রনীতিতে ভয়াবহ’ বলে মন্তব্য করেন। এর প্রতিক্রিয়ায় পোপ লিও বলেন, তিনি ট্রাম্প প্রশাসনকে ভয় পান না এবং যুদ্ধের ভয়াবহতার বিরুদ্ধে কথা বলা চালিয়ে যাবেন। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধের সমালোচনা করেছিলেন তিনি।

তবে ট্রাম্পের দাবি করা ৪২ হাজার নিহতের তথ্যের ভিত্তি স্পষ্ট নয়। ইরান সরকার জানিয়েছে, জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভে ৩,১১৭ জন নিহত হয়েছে। দেশের বাইরে থাকা বিভিন্ন গোষ্ঠীর হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা প্রায় ৭,০০৭। এদিকে, ইরানবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক মেই সোটো জানিয়েছেন, অন্তত ৫ হাজার মানুষ নিহত হয়েছে এবং প্রকৃত সংখ্যা ২০ হাজার পর্যন্ত হতে পারে। অন্যদিকে, জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বলেছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে—এমন কোনো প্রমাণ তাদের কাছে নেই।       সূত্র: আল-জাজিরা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT